ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
হোটেলে 'নারী অতিথি' এনেছিলেন লঙ্কান ক্রিকেটার মিশারা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 25 May, 2022, 12:38 PM

হোটেলে 'নারী অতিথি' এনেছিলেন লঙ্কান ক্রিকেটার মিশারা

হোটেলে 'নারী অতিথি' এনেছিলেন লঙ্কান ক্রিকেটার মিশারা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দেশে ফিরছেন শ্রীলঙ্কান ব্যাটার কামিল মিশারা। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নিয়মবহির্ভূত কাজ করায় দেশে ফেরানো হচ্ছে তাকে। কলম্বো ফেরার পর অভিযোগ তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে এসএলসি। টিম হোটেলে নিরাপত্তার দায়িত্বে থাকা একজন জানান, নারীঘটিত বিষয়ে জড়ান মিশারা।

এএফপির শ্রীলঙ্কান প্রতিবেদক লিখেছেন, হোটেলে তার কাছে নারী অতিথি এসেছিলেন। সেখানে ফূর্তি করেছেন কামিল। বাংলাদেশে নিরাপত্তা কর্মকর্তারা বিষয়টি শ্রীলঙ্কা দলকে জানান। সিসিটিভির ফুটেজ দেখে মিশারার বিরুদ্ধে তোলা অভিযোগের সত্যতা মেলায় লঙ্কান টিম ম্যানেজমেন্ট বোর্ডের সঙ্গে যোগাযোগ করে ওপেনিং এ ব্যাটারকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়। ২১ বছর বয়সী এ ব্যাটারের বিরুদ্ধে বয়সভিত্তিক দল থেকেই শৃঙ্খলা ভাঙার অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সফরে মিশারাকে ১৮ সদস্যের দলে রাখা হলেও ম্যাচ খেলেননি। এত কিছু ঘটে গেলেও শ্রীলঙ্কা দলের কোনো সদস্যই মিশারার ব্যাপারে মুখ খোলেননি। ২০২১ সালে বিশ্বকাপ সুপার লিগের সিরিজ খেলতে এসেও বায়োসিকিউর বাবল ভেঙে আলোচনায় ছিল লঙ্কান ক্রিকেট দল। এবারের বিষয়টি আরও গুরুতর। সিরিজ চলাকালে অপরিচিত মানুষের সঙ্গে কথা বলাই যেখানে নিষেধ সেখানে হোটেল রুমে নারী অতিথির সঙ্গে সময় কাটানো আইসিসি অ্যান্টিকরাপশন ইউনিটের কাছেও দোষের।

শ্রীলঙ্কার হয়ে এখন পর্যন্ত তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন কামিল মিশারা। তিন ম্যাচে তার রান ১৫। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ ম্যাচে ছয় ফিফটিসহ ৬৬৬ রান করে বাংলাদেশ সফরের জন্য ১৮ সদস্যের টেস্ট দলে সুযোগ পেয়ে যান। কিন্তু শৃঙ্খলাভঙ্গের কারণে ক্যারিয়ারটাই এখন হুমকির মুখে!

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status