ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
মুশফিক বীরত্বে বাংলাদেশের সংগ্রহ ৩৬৫ রান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 24 May, 2022, 2:36 PM

মুশফিক বীরত্বে বাংলাদেশের সংগ্রহ ৩৬৫ রান

মুশফিক বীরত্বে বাংলাদেশের সংগ্রহ ৩৬৫ রান

টাইগারদের ব্যাটিং বিপর্যয়ে ঢাকা টেস্টে প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও একা বুক চিতিয়ে লড়াই করেছেন মুশফিকুর রগি,। ঢাকা টেস্টে প্রথম দিনে মাত্র ২৪ রানে ৫ উইকেট হারানোর পর লিটন দাসকে সঙ্গে নিয়ে ঐতিহাসিক জুটি গড়ে দলকে বিপদমুক্ত করার সঙ্গে বড় স্কোরের স্বপ্ন দেখিয়েছিলেন।

দ্বিতীয় দিনের সকালে লংকান পেসারদের তোপে দল যখন আবার বিপদে পড়ল, আগের দিনের সেঞ্চুরিয়ান লিটন দাসও যখন সাজঘরে ফিরে যান, তখনও মুশফিক একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে গেছেন। তার বীরত্বেই টাইগারদের শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ৩৬৫ রান সংগ্রহ করতে পেরেছে। ১১৫ রান নিয়ে দিন শুরু করা মুশফিক ইনিংস শেষে ১৭৫ রানে অপরাজিত থাকেন।

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে ৫ উইকেটে ২৭৭ রান নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। আগের দিনের ১৩৫ রানের সঙ্গে এদিন আর ৬ রান যোগ করেই কাসুন রাজিথার বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান লিটন। তার সংগ্রহ ছিল ২৪৬ বলে ১৪১ রান।

লিটন ফেরার দুই বল পরেই প্রায় তিন বছর পর টেস্ট দলে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকত নিজের উইকেট বিলিয়ে দিয়েছেন রানের খাতা না খুলেই। রাজিথার অফ স্টাম্পের অনেক বাইরের বলে খোঁচা মেরে প্রত্যাবর্তনকে বিষাদময় করেছেন তিনি।

এর পর লেজের দিকের ব্যাটারদের নিয়ে মুশফিক লড়াই করে গেছেন। তাইজুল ভালো সঙ্গ দিলেও ৩৭ বলে ১৫ করে তিনিও ফিরে যান লাঞ্চের আগে।

শেষ উইকেটে এবাদতের সঙ্গে ৫৬ বলে ১৬ রান করেন মুশফিক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status