ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
ঢাবিতে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষ, আহত ১৫
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 24 May, 2022, 11:37 AM
সর্বশেষ আপডেট: Tuesday, 24 May, 2022, 11:41 AM

ঢাবিতে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষ, আহত ১৫

ঢাবিতে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষ, আহত ১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় শহিদ মিনারে এ ঘটনা ঘটে।

এতে ছাত্রদলের ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আখতার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমাদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা করেছে। আহতদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি রাশেদ ইকবাল খান, সাংগঠনিক সম্পাদক আবু আফসান মো ইয়াহিয়া, সাবেক সহসাধারণ সম্পাদক আকতারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইজাজুল কবির রুয়েল, সজীব মজুমদার, শরীফুল ইসলাম শরীফ, জহুরুল হক হলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, আহ্বায়ক সদস্য মানসুরা আলম প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status