ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
কোকাকোলা, ফ্যান্টা ও স্প্রাইটের বিকল্প পানীয় আনল রাশিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 23 May, 2022, 12:21 PM

কোকাকোলা, ফ্যান্টা ও স্প্রাইটের বিকল্প পানীয় আনল রাশিয়া

কোকাকোলা, ফ্যান্টা ও স্প্রাইটের বিকল্প পানীয় আনল রাশিয়া

কোকাকোলা, ফ্যান্টা ও স্প্রাইটের মতো সুপরিচিত কোমল পানীয়ের ব্র্যান্ডগুলো রাশিয়ার বাজার ছেড়ে যাওয়ায় এসবের বিকল্প পানীয় বাজারে এনেছে একটি রুশ কম্পানি। ছবি :

ইউক্রেনে আগ্রাসনের জেরে কোকাকোলা, ফ্যান্টা ও স্প্রাইটের মতো সুপরিচিত কোমল পানীয়ের ব্র্যান্ডগুলো রাশিয়ার বাজার ছেড়ে যাওয়ায় এসবের বিকল্প পানীয় বাজারে এনেছে ওচাকোভো নামের একটি রুশ কম্পানি ।

মস্কো টাইমস জানিয়েছে, রাশিয়ার পানীয় কম্পানি ওচাকোভো সোমবার কোকাকোলা, ফ্যান্টা ও স্প্রাইটের বিকল্প হিসেবে ‘কুলকোলা’, ‘ফ্যান্সি’ ও ‘স্ট্রিট’ নামের তিনটি কোমল পানীয় বাজারে আনার ঘোষণা দিয়েছে।

অবশ্য, কোকাকোলার পণ্যগুলো এখনও রাশিয়ার বাজারে পাওয়া যাচ্ছে। কিন্তু, কোকাকোলা রাশিয়া থেকে বের হয়ে আসার ঘোষণা দেওয়ার পর তাদের পণ্যগুলোর দাম প্রায় ২০০ শতাংশ বেড়ে আকাশচুম্বী হয়ে গেছে।

ওচাকোভো তাদের ওয়েবসাইটে লিখেছে, তাদের তৈরি কুলকোলার স্বাদ কোকাকোলার মতোই। আর, কমলার গন্ধযুক্ত ফ্যান্সি ও লেবুযুক্ত স্ট্রিট নামের পানীয় দুটো ফ্যান্টা ও স্প্রাইটের বিকল্প।

ওচাকোভো ছাড়া আরও কিছু কম্পানিও কোকা-কোলার অনুপস্থিতিতে বিকল্প পানীয় বাজারে এনেছে। রাশিয়ার পূর্ব প্রান্তে অবস্থিত স্লাভদা গ্রুপ নামের একটি কোম্পানি গ্রিঙ্ক কোলা নামের একটি পানীয় বাজারে এনেছে। পানীয়টি রাশিয়ার সোডা প্রেমীদের হৃদয় কেড়েছে।

অন্যদিকে, উত্তর রাশিয়ার কোমি অঞ্চলের সাইকটিভকারপিভো নামের একটি কম্পানি কোমি কোলা নামে নিজস্ব সোডা জাতীয় পানীয় বাজারে এনেছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status