ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
যশোরে পুরুষ সেজে প্রেম, তরুণী গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 21 May, 2022, 1:12 PM

যশোরে পুরুষ সেজে প্রেম, তরুণী গ্রেপ্তার

যশোরে পুরুষ সেজে প্রেম, তরুণী গ্রেপ্তার

পুরুষ সেজে প্রতারণার অভিযোগে যশোরে ফারহানা আক্তার স্নেহা নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে যশোর শহরের দড়াটানা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি যশোর শহরের লোন অফিসপাড়ার শাহাজান আলীর মেয়ে।

যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) শেখ মোহাম্মদ মনিরুজ্জামান জানান, স্নেহা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে পুরুষ সেজে প্রতারণা করে আসছে। সম্প্রতি চৌগাছা উপজেলার বেড় গোবিন্দপুর গ্রামের চা-দোকানি হাবিবুর রহমানের সঙ্গে তার পরিচয় হয়।

এরপর তিনি হাবিবুর রহমানের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এ সম্পর্কের সূত্র ধরে ওই মেয়ের কাছ থেকে তিনি মোবাইল ও বিকাশের মাধ্যমে নগদ টাকা নিয়ে সটকে পড়েন। এ ঘটনায় হাবিবুর রহমান বাদী হয়ে বৃহস্পতিবার যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেন।

মনিরুজ্জামান আরও জানান, পুলিশ অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে অভিযান চালিয়ে সকালে স্নেহাকে শহরের দড়াটানা মোড় থেকে গ্রেপ্তার করে। স্নেহার নামে দেশের বিভিন্ন থানায় মাদক ও প্রতারণার একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status