ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 20 May, 2022, 11:17 AM

সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানিবন্দি রয়েছেন অন্তত ১২ লাখ মানুষ। জেলায় নদ-নদীর পানি এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ঢলের প্রভাব কমে আসায় সুরমা নদীর পানি কানাইঘাট ও সিলেট পয়েন্টে কিছুটা কমেছে বলে জানা গেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে,আগামী রোববারের আগে সিলেটে বন্যা পরিস্থিতির তেমন উন্নতির সম্ভাবনা নেই।

গত ৮ দিন ধরে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে কয়েক হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। ইতিমধ্যে অনেকের ঘরে মজুত করা খাবারও শেষ হয়ে গেছে। এ অবস্থায় বন্যায় ক্ষতিগ্রস্থরা পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী পাচ্ছেন না বলেও অভিযোগ উঠেছে।

সিলেট জেলা প্রশাসন জানিয়েছে, জেলায় এখন পর্যন্ত ১৪৯ মেট্রিক টন চাল, নগদ ৫ লাখ ৩৪ হাজার টাকা ও ২০ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ২৭৪টি আশ্রয় ও ২২০টি গবাদি পশুর জন্য পৃথক আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। প্রয়োজনীয় ঔষধ, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি বেসরকারি উদ্যোগে বন্যাদুর্গত মানুষের জন্য সহযোগিতা অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status