ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
পুলিশ সদস্যের হাতের কবজি বিচ্ছিন্ন, মূল আসামি গ্রেফতার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 20 May, 2022, 12:33 AM

পুলিশ সদস্যের হাতের কবজি বিচ্ছিন্ন, মূল আসামি গ্রেফতার

পুলিশ সদস্যের হাতের কবজি বিচ্ছিন্ন, মূল আসামি গ্রেফতার

চট্টগ্রামের লোহাগাড়ায় আসামি ধরতে গিয়ে ধারালো দায়ের কোপে কব্জি বিচ্ছিন্ন করার ঘটনায় দায়ের করা মামলার মূল আসামি কবিরকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার রাতে তাকে লোহাগড়ার পাহাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এসময় কবিরের এক সহযোগীকেও গ্রেফতার করা হয়।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার গণমাধ্যমকে বলেন, সাম্প্রতিক সময়ে কর্তব্যরত পুলিশ সদস্যের  কবজি বিচ্ছিন্নের ঘটনায় দায়ের হওয়া মামলার মূল আসামি কবিরকে র‍্যাবের অভিযানে গুলিবিদ্ধ অবস্থায় সহযোগীসহ লোহাগড়ার পাহাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এ  বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এর আগে রোববার সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অভিযানে গিয়ে আসামির দায়ের কোপে হাতের কবজি বিচ্ছিন্ন হয় কনস্টেবল জনি খানের। একই ঘটনায় আরও এক কনস্টেবল আহত হন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার পদুয়া এলাকার বাসিন্দা মো. আবুল হোসেন গত ২৪ মার্চ অনধিকার প্রবেশ ও মারামারির অভিযোগে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় পদুয়ার লালারখিল এলাকার মৃত আলী হোসেনের ছেলে কবির আহমদকে (৪০) ২ নম্বর আসামি করা হয়। রোববার সকাল ১০টার দিকে লোহাগাড়ার থানার এসআই ভক্ত চন্দ্র দত্তের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম আসামি কবির আহমদকে গ্রেফতারের জন্য তার বাড়িতে অভিযান চালায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status