ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
বন্ধ ঘরে ঝুলছিল স্বামীর লাশ, বিছানায় নিথর স্ত্রী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 18 May, 2022, 6:14 PM

বন্ধ ঘরে ঝুলছিল স্বামীর লাশ, বিছানায় নিথর স্ত্রী

বন্ধ ঘরে ঝুলছিল স্বামীর লাশ, বিছানায় নিথর স্ত্রী

রাজশাহীর দুর্গাপুরে বন্ধ ঘরে স্বামী-স্ত্রীর লাশ পাওয়া গেছে। ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। সিআইডির ক্রাইমসিন টিম আলামত সংগ্রহ করার পর লাশ উদ্ধার করা হবে।

বুধবার বিকেলে ঐ উপজেলার ঝালুকা ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঐ গ্রামের বাসিন্দা সুলতান আলী ও তার স্ত্রী ইসনেহার বেগম। তাদের এক ছেলে ও এক মেয়ে আছে।

ঝালুকা ইউনিয়নের মেম্বার মোসাব্বির মণ্ডল জানান, দুপুরে সুলতান ও তার স্ত্রী ইসনেহার বাড়িতেই ছিলেন। তাদের ছেলে-মেয়ে বাড়ির বাইরে ছিল। বিকেলে স্বজনরা ঘরের ভেতর সুলতানের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে বিছানায় তার স্ত্রী ইসনেহারের নিথর দেহ পাওয়া যায়। গ্রাম পুলিশের মাধ্যমে ইউপি চেয়ারম্যান আকতার আলীকে খবর দেওয়া হয়।

ঝালুকা ইউনিয়নের চেয়ারম্যান আকতার আলী জানান, অভাবের তাড়নায় এ দম্পতি আত্মহত্যা করেছেন বলে আশপাশের লোকজন জানিয়েছে।

দুর্গাপুর থানার ওসি নাজমুল হক জানান, একজন বিষপানে ও অন্যজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

পুঠিয়ার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, সিআইডির ক্রাইমসিন টিমকে খবর দেওয়া হয়েছে। তারা এসে আলামত নেয়ার পর লাশ উদ্ধার করা হবে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। শিগগিরই আইনি ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status