ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩
দেশে একদিনে আরো ১২ ডেঙ্গু রোগী শনাক্ত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 18 May, 2022, 2:15 PM

দেশে একদিনে আরো ১২ ডেঙ্গু রোগী শনাক্ত

দেশে একদিনে আরো ১২ ডেঙ্গু রোগী শনাক্ত

সারাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা  ধীরে ধীরে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২  জন ।তবে এ সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন মোট ২১ জন ।আজ মঙ্গলবার (১৭ মে) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ১২ জন নতুন রোগী। তারা ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তবে ঢাকার বাইরে সারাদেশে নতুন এবং পুরনো কোনও ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নেই।

এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ মে পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ২২৪ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০৩ জন রোগী। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখনও কেউ মারা যায়নি। এর আগতে গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন ২৮ হাজার ২৬৫ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status