ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঘরে মিলল প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ, মৃত্যু নিয়ে রহস্য
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 8 May, 2022, 7:59 PM

ঘরে মিলল প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ, মৃত্যু নিয়ে রহস্য

ঘরে মিলল প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ, মৃত্যু নিয়ে রহস্য

নোয়াখালীর বেগমগঞ্জে তানজিনা খানম নিপু নামে ২৫ বছর বয়সী এক প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার মৃত্যু রহস্যজনক বলে দাবি স্বজনদের।

রোববার বিকেল ৪টার দিকে উপজেলার লাউতলী গ্রামের নাজির আলীর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত তানজিনা একই বাড়ির ওমান প্রবাসী ইয়াছিন মাহমুদ রুবেলের স্ত্রী।

তানজিনার বাবার বাড়ি জেলার সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়ন ডোমনা কান্দি গ্রামে। তার বাবার নাম সাকায়েত উল্লাহ খান। তানজিনার সংসারে পাঁচ ও দুই বছর বয়সী দুই সন্তান রয়েছে।

নিহতের স্বজনরা জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল তানজিনার শ্বশুরের পরিবারে। এ নিয়ে প্রায়ই তানজিনাকে মানসিক ও শারীরিক নির্যাতন করতেন শ্বশুরবাড়ির লোকজন। এছাড়া ভাইয়ের সংসারে খবরদারি করতেন ননদ। রোববার তানজিনাকে হত্যা করে শ্বশুরবাড়ির লোকজনই সিলিং ফ্যানের সঙ্গে লাশ ঝুলিয়ে রাখেন।

তানজিনার শাশুড়ি মনোজা খাতুন জানান, রোববার বেলা ১১টার দিকে সবার অজান্তে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তানজিনা। পরে লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা এখনো বলা যাচ্ছে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status