ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
ভারতের সেরা ১০ সিনেমার তালিকায় বলিউডের মাত্র ২টি!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 23 April, 2022, 1:21 PM

ভারতের সেরা ১০ সিনেমার তালিকায় বলিউডের মাত্র ২টি!

ভারতের সেরা ১০ সিনেমার তালিকায় বলিউডের মাত্র ২টি!

বলিউডকে পেছনে ফেলে উপমহাদেশে এখন রাজত্ব করছে প্যান-ইন্ডিয়ান সিনেমা। এরই মধ্যে বক্স অফিসে বিশাল সংগ্রহসহ পুরো ভারতীয় চলচ্চিত্র শিল্পকে দখল করেছে দক্ষিণী ইন্ডাস্ট্রি। সবশেষ উদাহরণ হলো ‘কেজিএফ: চ্যাপ্টার টু’।

এছাড়া ভারতীয় শীর্ষ ১০ ওপেনারদের তালিকায় প্রবেশ করেছে থালাপতি বিজয়ের ‘বিস্ট’ সিনেমা।

যশের ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ হলো প্রথম স্যান্ডালউড (কন্নড় সিনেমার অন্য নাম) সিনেমা, যা সর্বকালের সর্বোচ্চ ভারতীয় ওপেনারদের মধ্যে জায়গা করে নিয়েছে। সিনেমাটি একটি বিশাল প্রচারের ওপরে চড়ে মুক্তির প্রথম দিনে সব ভাষা থেকে ১১৬ কোটি রুপে আয় করে।

তৃতীয় বৃহত্তম ভারতীয় উদ্বোধনী রেকর্ড গড়ে একটি চমকপ্রদ এন্ট্রি করেছে। শীর্ষ দুই অবস্থানে রয়েছে এসএস রাজামৌলির ‘আরআরআর’ (১৩৪ কোটি ) এবং ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’ (১২১ কোটি)।

এই সপ্তাহে থালাপথি বিজয়ের ‘বিস্ট’ সিনেমাও শীর্ষ ১০ তালিকায় প্রবেশ করেছে। মুক্তির প্রথম দিনে ৪৯.৩০ কোটি রুপি সংগ্রহ করে এটি ‘থাগস অব হিন্দুস্তান’র নিচে নবম স্থানে রয়েছে। অন্যদিকে আমির খানের ‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমার সংগ্রহ ছিল ৫২.২৫ কোটি রুপি।

আশ্চর্যজনক হলেও এটাই সত্যি বলিউড থেকে শুধু ‘ওয়ার’ এবং ‘থাগস অব হিন্দুস্তান’ শীর্ষ ১০ এর তালিকায় রয়েছে। বাকি জায়গা দখল করেছে প্যান ইন্ডিয়ান সিনেমা।

এখানে সম্পূর্ণ তালিকা দেওয়া হলো

আরআরআর ১৩৪ কোটি রুপি
বাহুবলী টু: দ্য কনক্লুশন ১২১ কোটি রুপি
কেজিএফ চ্যাপ্টার টু ১১৬ কোটি রুপি
সাহো ৮৮ কোটি রুপি
টু.০ ৬৩ কোটি রুপি
ওয়ার ৫৩.৩৫ কোটি রুপি
সাই রা নরসিমহা রেড্ডি ৫২.৫০ কোটি রুপি
থাগস অব হিন্দুস্তান ৫২.২৫ কোটি রুপি
বিস্ট ৪৯.৩০ কোটি রুপি
রাধে শ্যাম ৪৬ কোটি রুপি


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status