ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
যে কারণে ইউক্রেনের ‘ভাঙাচোরা ট্যাংক, যুদ্ধযান’ নিয়ে যাচ্ছে রাশিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 22 April, 2022, 5:48 PM

যে কারণে ইউক্রেনের ‘ভাঙাচোরা ট্যাংক, যুদ্ধযান’ নিয়ে যাচ্ছে রাশিয়া

যে কারণে ইউক্রেনের ‘ভাঙাচোরা ট্যাংক, যুদ্ধযান’ নিয়ে যাচ্ছে রাশিয়া

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, রাশিয়ার সেনারা ইউক্রেনের ভালো এবং ভাঙাচোরা যুদ্ধযান ও ট্যাংক আটক করছে। আর সেগুলো তারা নিয়ে যাচ্ছে একটি কারখানায়। সেখানে এই যুদ্ধযান ও ট্যাংকগুলো ঠিক করা হচ্ছে।

ইউক্রেনের কাছ থেকে যুদ্ধযান ছিনিয়ে নিয়ে ও রুশ হামলায় ধ্বংসপ্রাপ্ত হওয়া ট্যাংকগুলো ঠিকঠাক করে সেগুলো কথিত লুহানেস্ক ও দোনেৎস্ক রিপাবলিকে দেওয়া হবে।

এগুলো ঠিক করা হচ্ছে যুদ্ধের কাছাকাছি একটি স্থানে। সেখানে কারখানা স্থাপন করেছে রুশ বাহিনী। আর এই কারখানায় রয়েছে উচ্চ দক্ষতাসম্পন্ন ইঞ্জিনিয়ার ও কর্মী। তারা উচ্চক্ষমতা সম্পন্ন মেশিন ও সরঞ্জাম দিয়ে এগুলো খুব দ্রুত সময়ের মধ্যে ঠিক করে দিচ্ছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, একটি বিটিআর-৮০ সৈন্যবহনকারী যুদ্ধযানের ইঞ্জিন মাত্র ৮ ঘণ্টার মধ্যে বদলে ফেলছে এই ইঞ্জিনিয়াররা।

এই কারখানায় অবশ্য রাশিয়ার যুদ্ধযান ও ট্যাংকগুলো ঠিক করা হচ্ছে। তবে ইউক্রেনের আটক করা যানগুলো আগে ঠিক করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে কর্মীদের।

রাশিয়া জানিয়েছে, এখন পর্যন্ত ইঞ্জিনিয়াররা এই কারখানায় ইউক্রেনের আটককৃত ১২টি ভারি যান ও ট্যাংক ঠিক করে দিয়েছেন। বর্তমানে রাশিয়ার ট্যাংক বিধ্বংসী হামলায় যে ট্যাংকগুলো ধ্বংস হয়েছে সেগুলো ঠিক করা হচ্ছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এগুলো লুহানেস্ক ও দোনেৎস্ক রিপাবলিকে পাঠানোই রাশিয়ার পরিকল্পনা।

সূত্র: জেরুজালেম পোস্ট

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status