ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
বড় হয়ে বিপদে আছি: দীঘি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 22 April, 2022, 3:44 PM

বড় হয়ে বিপদে আছি: দীঘি

বড় হয়ে বিপদে আছি: দীঘি

বর্তমান প্রজন্মের নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। ছোটবেলায় একটি বিজ্ঞাপনে মডেল হয়ে জনপ্রিয় হয়ে ওঠেন এই নায়িকা। কিন্তু তিনি বড় হয়ে বিপদে আছেন বলে জানিয়েছেন। চিত্রনায়ক সাইমন সাদিকের একটি ভিডিও আলাপচারিতায় এ কথা বলেন দীঘি।

তার ভাষ্য, ‘বড় হয়ে বিপদে আছি। ছোটবেলায় যে ভালোবাসাটা ছিল সেটা প্রকৃত ভালোবাসা ছিল। কোনো সমালোচনা ছিল না। শিশুশিল্পীদের নিয়ে কোনও সমালোচনা হয় না, বাজে কথা হয় না। দীঘি জানান, ‘ছোটবেলায় তারকা খ্যাতি বুঝতাম না। ওটা এখন উপভোগ করি। সেই ভালোবাসাটা আজও বহাল আছে। সেই আলাপচারিতায় প্রেমের বিষয়েও খোলামেলা কথা বলেন দীঘি। তিনি জানান, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। কোনও নায়ককে বয়ফ্রেন্ড বানাতে চাই না।’

উল্লেখ্য, বর্তমানে সিনেমায় নিয়মিত অভিনয় করছেন দীঘি। এরইমধ্যে তার অভিনীত তুমি আছো তুমি নেই ও টুঙ্গিপাড়ার মিয়াভাই সিনেমা দুটি মুক্তি পেয়েছে। জাতির জনক শেখ মুজিবুর রহমানের বায়োপিক বঙ্গবন্ধু তেও দেখা যাবে তাকে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status