ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
প্রেমিকের সঙ্গে গায়িকার আপত্তিকর ভিডিও ভাইরাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 22 April, 2022, 12:22 PM

প্রেমিকের সঙ্গে গায়িকার আপত্তিকর ভিডিও ভাইরাল

প্রেমিকের সঙ্গে গায়িকার আপত্তিকর ভিডিও ভাইরাল

আপত্তিকর ভিডিও ফাঁসের ঘটনায় বিতর্কে জড়িয়েছেন ভোজপুরি গায়িকা শিল্পী রাজ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রেমিকের সঙ্গে তার অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনায় ভোজপুরী ইন্ডাস্ট্রিতে হইচই পড়ে গেছে। পাশাপাশি অন্তর্জালেও চর্চিত হচ্ছেন এই গায়িকা।

জানা গেছে, ভিডিওতে শিল্পীর সঙ্গী হিসেবে যাকে দেখা যাচ্ছে তার নাম বিজয় চৌহান। কয়েক বছর ধরেই প্রেমের সম্পর্কে আছেন তারা। বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় প্রেমিকের সঙ্গে ছবি ও রিল ভিডিও আপলোড করতে দেখা গেছে গায়িকাকে।

এদিকে ভিডিও ভাইরালকাণ্ডে অনুরাগীদের সহযোগিতা চেয়েছেন শিল্পী রাজ। তিনি ভিডিওটি শেয়ার না করার অনুরোধ জানিয়েছেন, পাশাপাশি শেয়ার করা ভিডিওটি ডিলিট করতে বলেছেন। তবে ভোজপুরি ইন্ডাস্ট্রির জনপ্রিয় এই গায়িকার ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। অন্তর্জালে এখনও তার চিত্র ভেসে বেড়াচ্ছে।

উত্তরপ্রদেশের দেওরিয়ায় জন্ম গায়িকা শিল্পী রাজের। বর্তমানে পাটনায় থাকেন তিনি। ২০১৭ সালে শিল্পীর গাওয়া 'ভুকুর ভুকুর' গানটি প্রকাশের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ভোজপুরি ইন্ডাস্ট্রির খেসারি লাল যাদব, পবন সিং-এর মতো সুপারস্টারদের সঙ্গে বহু হিট গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী রাজ। সেই তালিকায় রয়েছে- ‘জাদা লাগাত’, ‘বস কর পাগলি’, ‘দো ঘুঁনট’, ‘বাবুয়া কে খুশ কর দা’-এর মতো গান। এছাড়াও 'সহেলিয়া নু রে', 'আপনি তো জ্যায়সে ত্যায়সে', 'লাইকা পাহিলকা হা', 'নীলি নীলি আখিয়া'-র মতো হিট গান উপহার দিয়েছেন এই গায়িকা।

প্রসঙ্গত, কয়েকমাস আগে ভোজপুরি অভিনেত্রী ত্রিশা কর মধুরের সঙ্গেও এমন ঘটনা ঘটেছিল। সোশ্যাল মিডিয়ায় তার এমএমএস ভাইরাল হয়েছিল। যদিও সেই ভিডি‌ওটিতে মধুরের সঙ্গে আদৌ তার প্রেমিক ছিলেন কিনা সেই বিষয় নিয়ে যথেষ্ট দ্বন্দ্ব রয়েছে। সূত্র: হিন্দুস্তান টাইমস

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status