ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
রাশিয়ার সামরিক গবেষণাগারে আগুনে পুড়ে নিহত ৭
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 22 April, 2022, 11:07 AM

রাশিয়ার সামরিক গবেষণাগারে আগুনে পুড়ে নিহত ৭

রাশিয়ার সামরিক গবেষণাগারে আগুনে পুড়ে নিহত ৭

রাশিয়ার অ্যারোস্পেস ডিফেন্স ফোর্সের কেন্দ্রীয় গবেষণা ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার স্থানীয় জরুরি পরিষেবা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে রুশ সংবাদমাধ্যম তাস।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার শহর ভেতরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সাতজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন।

জরুরি পরিষেবার সূত্রটি জানায়, এ মুহূর্তে আমরা সাতজনের মৃত্যুর কথা জানাচ্ছি। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে।

সূত্রটি এর আগে জানিয়েছিল, অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে এবং ২৫ জনের বেশি আহত হয়েছেন।

জরুরি পরিষেবা জানায়, নিয়ন্ত্রণে আনার আগে আগুন প্রায় দুই হাজার ৫০০ বর্গমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।

আগুন নেভাতে এমআই-৮ হেলিকপ্টার থেকে অন্তত ১০ ট্যাংক পানি ফেলা হয়েছে, জানানো হয় খবরে।

খবরে বলা হয়, ধোঁয়ার কারণে অনেকে অসুস্থ হয়ে পড়েছিলেন। এ ছাড়া আগুন থেকে বাঁচতে জানালা দিয়ে লাফ দেওয়ার সময় অনেকে আহত হন। ভবনের দ্বিতীয় তলা থেকে আগুন ছড়িয়ে পড়ে।

প্রাথমিক তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুন লাগে।

তিন বছর আগেও এ গবেষণাকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ২০১৯ সালের ৬ মার্চের ওই অগ্নিকাণ্ডের সূত্রপাতও ছিল শর্ট সার্কিট থেকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status