ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
ইউক্রেনের মারিউপোলকে স্বাধীন ঘোষণা পুতিনের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 22 April, 2022, 12:49 AM

ইউক্রেনের মারিউপোলকে স্বাধীন ঘোষণা পুতিনের

ইউক্রেনের মারিউপোলকে স্বাধীন ঘোষণা পুতিনের

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের মারিউপোল শহরকে স্বাধীন বলে ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে এই বন্দরনগরীর একটি ইস্পাত কারখানায় ২ হাজারের বেশি ইউক্রেনীয় সৈন্য আটকে পড়ায় সেখানে অভিযানের পরিবর্তে অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএফপি লিখেছে, মারিউপোলের সফলভাবে স্বাধীন করতে পেরে তিনি গর্বিত।

ইউক্রেনের সরকার বলেছে, বেসামরিক লোকজনকে বহনকারী ৪টি বাস ধ্বংস হয়ে যাওয়া বন্দরনগরী মারিউপোল ছেড়েছে। তবে ইউক্রেনীয় সৈন্যরা এখনও শহরের নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন।

ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী এ মারিউপোল। এ শহরের দখল রাখতে চেয়ে বুধবার পর্যন্ত প্রাণপণ লড়েছে ইউক্রেনের সেনাবাহিনী। কিন্তু শেষপর্যন্ত সফল হতে পারেননি তারা। মারিউপোলের নিয়ন্ত্রণ নেওয়ার ফলে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা পূর্বের ডনবাস অঞ্চল হয়ে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার করিডর স্থাপন সহজ হবে। এর ফলে নিজেদের বেশিরভাগ উপকূলীয় এলাকায় নিয়ন্ত্রণ হারাবে ইউক্রেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক বলেছেন, গতকাল বেসামরিক লোকজনকে বহনকারী চারটি বাস মানবিক করিডর ব্যবহার করে শহর ত্যাগ করেছে। ইতোমধ্যেই ইউক্রেনের বন্দরনগরীর দখল নিয়েছে রুশ সেনারা। তাই ঝুঁকি না নিয়ে দ্রুত মারিউপোলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে।

‌ইউক্রেনের এই উপপ্রধানমন্ত্রী বলেছেন, মারিউপোলের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। তবে পরিস্থিতির পরিবর্তন ঘটতে পারে। শহরটিতে বিপুলসংখ্যক বেসামরিক নাগরিক আটকা পড়েছেন এবং অনেকে মারা গেছেন।

বুধবার ইউক্রেনের জ্যেষ্ঠ আলোচক ও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সহযোগী মিখাইলো পোডোলিয়াক মারিউপোল শহরের বাসিন্দাদের রক্ষায় বিশেষ পর্বের আলোচনা শুরু করতে রাশিয়ার কাছে প্রস্তাব পাঠিয়েছেন।

এর আগে, চলমান যুদ্ধের মাঝে দু’দিন আগে ইউক্রেনীয় যোদ্ধাদের আত্মসমর্পণের আল্টিমেটাম দিয়েছিল মস্কো। আত্মসমর্পণ করা যোদ্ধাদের জীবন রক্ষার প্রতিশ্রুতিও দেয় রাশিয়া। সেই আহ্বানে সাড়া না মেলায় বুধবার ফের আত্মসমর্পণের সময়সীমা বেঁধে দেওয়া হয়। পরে পরিস্থিতি বিবেচনায় মারিউপোলে অবস্থানরত সেনা ও বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনার প্রস্তাব দেয় ইউক্রেন।

এরপরই ইউক্রেনীয় যোদ্ধাদের অবশিষ্ট ঘাঁটি আজভস্টাল ইস্পাত কারখানা দখলের ঘোষণা দেন রাশিয়ার চেচনিয়া প্রজাতন্ত্রের প্রধান ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শীর্ষ সহযোগী রমজান কাদিরভ। তিনি বলেছেন, দুপুরের খাবারের আগে বা দুপুরের খাবারের পরে, আজভস্টাল সম্পূর্ণরূপে রাশিয়ান ফেডারেশনের বাহিনীর নিয়ন্ত্রণে চলে আসবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status