ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
সংঘর্ষে ঢাকা কলেজের ২ শতাধিক শিক্ষার্থী আহত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 19 April, 2022, 11:58 PM

সংঘর্ষে ঢাকা কলেজের ২ শতাধিক শিক্ষার্থী আহত

সংঘর্ষে ঢাকা কলেজের ২ শতাধিক শিক্ষার্থী আহত

রাজধানীর নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী ও ব্যবসায়ী কর্মচারীদের সংঘর্ষে ঢাকা কলেজের দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন৷

মঙ্গলবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আবদুল কুদ্দুস সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন৷

তিনি বলেন, সকাল থেকে শুরু হওয়া সংঘর্ষে ব্যবসায়ীদের ছোড়া ইটপাটকেল ও পুলিশের টিয়ার গ্যাসে ঢাকা কলেজের দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন৷ এর মধ্যে গুরুতর আহত হয়েছেন ৫০ জন। আহত শিক্ষার্থীদের ঢাকা কলেজের টিচার্স লাউঞ্জে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে৷ যাদের আঘাত গুরুতর ছিল তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টিচার্স লাউঞ্জে প্রাথমিক চিকিৎসার দায়িত্বে আছেন ঢাকা কলেজের চিকিৎসক, ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপ ও যুব রেড ক্রিসেন্ট ঢাকা কলেজ ইউনিটের সদস্যরা৷

এদিকে, শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষের পরিস্থিতিতে ৫ মে পর্যন্ত ঢাকা কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। বিকেলের মধ্য শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা।

এর আগে, সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে ঢাকা কলেজ শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষের জেরে মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল থেকে নিউমার্কেট এলাকা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এতে নিউমার্কেটের সকল দোকানপাট বন্ধের সঙ্গে সড়কের উভয়পাশে যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়।

সোমবার রাত ১২টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। উত্তেজনা চলে রাত ৩টা পর্যন্ত। এ ঘটনার জের ধরে নিউমার্কেট খুলতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল থেকে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে দফায় দফায় চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। এতে একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়। এই সংঘাতে এখন পর্যন্ত শতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন অন্তত ১০ সাংবাদিক।

আহতদের অনেকেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ধানমন্ডির পপুলার, গণস্বাস্থ্য ও স্কয়ার হাসপাতালেও অনেকে ভর্তি রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status