ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
কোভিড-১৯ এ বিশেষ অবদান
পুলিশ'র নারী সদস্য ফ্রন্টলাইনারদের ‘বিজয়িনী সম্মাননা’ প্রদান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 19 April, 2022, 11:24 PM

পুলিশ'র নারী সদস্য ফ্রন্টলাইনারদের ‘বিজয়িনী সম্মাননা’ প্রদান

পুলিশ'র নারী সদস্য ফ্রন্টলাইনারদের ‘বিজয়িনী সম্মাননা’ প্রদান

কোভিড-১৯ পরিস্থিতিতে সম্মুখসারিতে অবস্থানকালে বাংলাদেশ পুলিশ বাহিনীর অসামান্য অবদান রয়েছে। নারী পুলিশদের বিশেষ অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে তাদের এই ত্যাগের স্বীকতিস্বরূপ বিশেষ সম্মাননা পদক ‘বিজয়িনী সম্মাননা ২০২২’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করে সেন্টার অব সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ ফাউন্ডেশন (সিসার্ফ)।

সম্প্রতি মিরপুর ডিওএইচএস শপিং কমপ্লেক্স-এর এভিনিউ গার্ডেন কনভেনশন হল ঢাকায় সম্মাননা পদক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসার্ফ-এর নির্বাহী পরিচালক সাবিনা সিদ্দিক, প্রধান অতিথি ছিলেন মিরপুর ডিওএইচএস পরিষদ-এর সেক্রেটারী লে: কর্ণেল ঊ কান থিন (অবসরপ্রাপ্ত)। বিশেষ অতিথি ছিলেন ‘পদক্ষেপ বাংলাদেশ’ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ-এর প্রতিষ্ঠাতা সভাপতি বাদল চৌধুরী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকাশ চন্দ্র দাস। ‘বিজয়িনী ২০২২’ বিশেষ সম্মাননা পদক প্রাপ্তরা হলেন, বাংলাদেশ পুলিশ বাহিনীর ঢাকা মেট্টোপলিটন পুলিশ পল্লবী থানার এসআই আকলিমা আখতার, এসআই সালমা আক্তার, এএসআই শাহনাজ পারভীন, কন্সটেবল মোছা: মাকসুদা আক্তার ও কন্সটেবল মোছা: ইয়াসমিন।

সভাপতি তার বক্তেব্যে বলেন, কোভিড-১৯ যে সকল পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের পাশে দাঁড়ানোর পাশাপাশি পুলিশ বাহিনীর যে সকল নারী সদস্যরা ফ্রন্টলাইনে কাজ করেছেন তাদের মধ্যে কিছু নারী পুলিশদের সম্মাননা প্রদানের একটি উদ্যোগ গ্রহণ করেছে সিসার্ফ। তিনি কোভিড-১৯ যে সকল পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের পাশে দাঁড়াতে সকলকে আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ পর্বে  সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কন্ঠশিল্পী শিশির শিকদার এবং নৃত্য পরিবেশন করেন ছোট্ট মেয়ে মিষ্টি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status