|
ছিঃ ছিঃ! শেষে কিনা নিজের বাবাকেই বিয়ে করতে চেয়েছিলেন শ্রাবন্তী?
নতুন সময় ডেস্ক
|
|
ছিঃ ছিঃ! শেষে কিনা নিজের বাবাকেই বিয়ে করতে চেয়েছিলেন শ্রাবন্তী? দেবশঙ্কর হালদার সঞ্চালিত একটি টক শো এর ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে খেলা, ইচ্ছাপূরণের পাশাপাশি শ্রাবন্তীর ছোটবেলার গল্পও উঠে এসেছে। এই ছোটবেলার গল্প বলতে বলতেই শ্রাবন্তী জানান একটা সময় নিজের বাবাকেই বিয়ে করতে চেয়েছিলেন অভিনেত্রী। বাবাই ছিল তার স্বপ্নের পুরুষ। শ্রাবন্তীর মা বাবা হ্যাপি পেরেন্টস ডে নামের ওই টক শোতে উপস্থিত ছিলেন। আর সেখানে সবার সামনে শ্রাবন্তী রিভিল করলেন এই ঘটনাটি। জানালেন তার বাবা অল্পবয়সেই অভিনয় করতেন দেখতে সুন্দরও ছিলেন। তাই শ্রাবন্তী শৈশবে বলতেন তিনি বড়ো হয়ে বাবাকে বিয়ে করবেন। আসলে প্রত্যেকটি মেয়ে তার বাবার মতোই একজন জীবনসঙ্গী চাই। তবে এটা ছিল এক শিশুমনের আকাশ কুসুম কল্পনা। শ্রাবন্তীর এই পুরনো ভিডিওটি আপাতত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
