|
আমার মন খারাপ পোস্ট দিলে শাস্তি, খবরটি জঘন্য মিথ্যাচার
নতুন সময় ডেস্ক
|
|
আমার মন খারাপ পোস্ট দিলে শাস্তি, খবরটি জঘন্য মিথ্যাচার সোমবার (১৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক ওয়ালে এক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি। ![]() আমার মন খারাপ পোস্ট দিলে শাস্তি, খবরটি জঘন্য মিথ্যাচার ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘গত দুদিন ধরে ফেসবুকে একটি দৈনিক পত্রিকার খবর অনুসারে ট্রল করা হচ্ছে যে ফেসবুকে ‘আমার মন খারাপ’ পোস্ট দিলে শাস্তি হবে। এই খবরটি একটি জঘন্য মিথ্যাচার ও অপপ্রচার। খসড়া নীতিমালায় এমন কোনো বাক্য নেই। যারা বিভ্রান্ত হচ্ছেন তাদের জন্য জানাচ্ছি যে, বিটিআরসি একটি নীতিমালার প্রথম খসড়া তৈরি করেছে, যার ফলে সামাজিক যোগাযোগমাধ্যম বা ওটিটি প্ল্যাটফর্মে ডিজিটাল অপরাধ প্রতিরোধ করা যায়। এটি উচ্চ আদালতের নির্দেশে করা হয়েছে। এর ওপর মতামত দিতে বলা হয়েছিল। এখন অংশীজনদের মতামত নেওয়া হচ্ছে। এরপর এটি আদালতে পেশ করা হবে এবং আদালত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
