ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
৪ বছরের সাজা থেকে বাঁচতে ১২ বছর আত্মগোপনে বাবা-ছেলে!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 18 April, 2022, 3:44 PM

৪ বছরের সাজা থেকে বাঁচতে ১২ বছর আত্মগোপনে বাবা-ছেলে!

৪ বছরের সাজা থেকে বাঁচতে ১২ বছর আত্মগোপনে বাবা-ছেলে!

চুয়াডাঙ্গায় প্রতারণা মামলায় বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিনগত রাত ২ টার দিকে ঢাকার ধানমণ্ডি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আজ সোমবার দুপুরে তাদের চুয়াডাঙ্গা সদর থানায় নেয়া হয়।

গ্রেফতারকৃতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের মুন্সি রুহুল আমিন ও তার ছেলে সামসুজ্জান বাপ্পি। গ্রেফতার পিতা-পুত্রের নামে ১২ টি প্রতারণার মামলা রয়েছে। এরমধ্যে সাজা হয়েছে ১০ মামলায়। এই সাজা থেকে বাঁচতে বাবা-ছেলে আত্মগোপনে ছিলেন দীর্ঘ ১২ বছর।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, বাবা-ছেলে দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও চট্টগ্রামে মোট ১২ টি মামলা রয়েছে। সবগুলো মামলাই চেক প্রতারণার। এসব মামলার ৪ টিতে বাবার বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে মোট চার বছর কারাদণ্ড ও ৫৮ লক্ষ জরিমানা প্রদান করেছে আদালত। আর ছেলের বিরুদ্ধে ৬টি মামলায় বিভিন্ন মেয়াদে মোট তিন বছর এক মাস কারাদণ্ড ও ২৯ লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়। সাজা হওয়ার পর থেকেই তারা পলাতক ছিলেন। আজ দুপুরে তাদের চুয়াডাঙ্গা সদর থানায় নেয়া হয়। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status