ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
উল্টোপথে গাড়ি, মারা গেলেন গার্মেন্টস কর্মকর্তা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 17 April, 2022, 2:00 PM

উল্টোপথে গাড়ি, মারা গেলেন গার্মেন্টস কর্মকর্তা

উল্টোপথে গাড়ি, মারা গেলেন গার্মেন্টস কর্মকর্তা

সাভারে উল্টোপথে যাওয়ার সময় রোড ডিভাইডার ও কাভার্ডভ্যানের মাঝে চাপা পড়ে দুমড়ে মুচড়ে গেছে একটি মাইক্রোবাস। এ ঘটনায় মেহেদী হাসান পারভেজ (৩২) নামে এক গার্মেন্টস কর্মকর্তা নিহত হয়েছেন।

রোববার (১৭ এপ্রিল) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের থানা স্ট্যান্ড সংলগ্ন পাকিজার সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মাইক্রোবাসে থাকা আরো দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত মেহেদী ওয়াইপি আশুলিয়া নামের একটি ক্যাপ তৈরির কারখানায় অ্যাডমিন অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাভারের রাজাশনের স্থায়ী বাসিন্দা। তবে তার জন্ম বরিশালে বলে জানা গেছে।

পুলিশ জানায়, ওই মাইক্রোবাসটি উল্টোপথে থানা স্ট্যান্ড থেকে নবীনগরের দিকে যাচ্ছিল। পরে পাকিজার সামনে পৌঁছালে ঢাকামুখী আহাদ পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান মাইক্রোবাসটিকে চাপ দেয়। এ সময় মাইক্রোবাসটি ডানপাশের রোড ডিভাইডার ও কাভার্ডভ্যানের মাঝে চাপা পড়লে  মেহেদী নিহত হন।

সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আতিকুর রহমান বলেন, নিহত মেহেদীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status