বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্টের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে বিশ্বে বিভিন্ন ব্র্যান্ডের ৪,২০০-টিরও বেশি মডেলের স্মার্টফোন বাজারে ছিল। তার মধ্যে কোন ১০টি মডেলের স্মার্টফোন সবচেয়ে বেশি বিক্রি হয়েছে, প্রতিবেদনে সে তথ্য তুলে ধরেছে প্রতিষ্ঠানটি।
প্রতিবেদনে দেখা গেছে, ২০২১ সালে বিশ্বে যে ১০ মডেলের স্মার্টফোন সবচেয়ে বেশি বিক্রি হয়েছে তার ৭টিই অ্যাপল ব্র্যান্ডের। সেরা দশের তালিকায় রয়েছে দুটি শাওমি এবং একটি স্যামসাং স্মার্টফোন।
এদিকে অপো, ভিভো স্মার্টফোন বাংলাদেশের বাজারে শীর্ষস্থান ধরে রাখলেও বিশ্ব বাজারে এই ব্যান্ড দুটির অস্তিত্ব তলানিতে।
তো চলুন এক নজরে বিশ্বের সেরা স্মার্টফোনগুলো দেখে নিই।
১) আইফোন ১২ বিশ্বের সবথেকে বেশি বিক্রয় হওয়া স্মার্টফোনের তালিকায় বরাবরই একটা আইফোন থাকে। ২০১৯ ও ২০২০ সালেও প্রথম স্থানে ছিল দুটি আইফোন – আইফোন ১১ এবং আইফোন এক্সআর। ২০২১ সালে সর্বাধিক বিক্রয়ের নিরিখে প্রথম স্থানটি দখল করল আইফোন ১২।
২) আইফোন ১২ প্রো ম্যাক্স আইফোন ১২ সিরিজ়ের সবথেকে দামি ফোনটি অর্থাৎ আইফোন ১২ প্রো ম্যাক্স বিক্রির নিরিখে রয়েছে দ্বিতীয় স্থানে আইফোন ১২-র ঠিক পরেই। এই ফোনে একাধিক নতুন ক্যামেরা ফিচার্স রয়ছে, যা প্রথম কোনও আইফোনে দেওয়া হল।
৩) আইফোন ১৩ ২০২১ সালে যে চারটি আইফোন লঞ্চ হয়েছিল, তাদের মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় হয়েছে আইফোন ১৩। কারণ এই ফোনটির বিক্রিও হয়েছে বাকি তিন মডেলের থেকে বেশি এবং সর্বাধিক বিক্রির নিরিখে রয়েছে তিন নম্বর স্থানে।
৪) আইফোন ১২ প্রো আইফোন ১২ সিরিজ়ের এই ছোট ফোনটিও ২০২১ সালে দাপট দেখিয়েছে। সর্বাধিক বিক্রির নিরিখে রয়েছে চতুর্থ স্থানে।
৫) আইফোন ১১ ২০১৯ সালে লঞ্চ হয়েছিল আইফোন ১১। কিন্তু আজও সেই ফোন সমান জনপ্রিয়। ২০২১ সালে সবথেকে বেশি বিক্রি হয়েছে সে কয়েকটা স্মার্টফোন, সেই তালিকায় ৫ নম্বরে রয়েছে আইফোন ১১।
৬) স্যামসাং গ্যালাক্সি এ১২ ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে কোনও একটা স্যামসাং ফোন। ২০২১ সালে লঞ্চ হওয়া এই ফোনটি উত্তর আমেরিকা থেকে শুরু করে লাতিন আমেরিকা এবং পশ্চিম ইউরোপে সবথেকে বেশি বিক্রি হয়েছে।
৭) শাওমি রেডমি ৯এ সবথেকে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় একমাত্র এন্ট্রি লেভেলের ফোন হল এই রেডমি ৯এ। ২০২০ সালে লঞ্চ হওয়া এই ফোন আজও জনপ্রিয় হওয়ার কারণ হল তার কম দাম এবং দরকারি প্রায় সব ফিচার্সই রয়েছে এতে।
৮) আইফোন এসই ২০২০ অ্যান্ড্রয়েড থেকে ধীরে ধীরে যে সব গ্রাহকরা আইওএস-এ শিফট করছেন, আজও তাদের সেরা পছন্দ আইফোন এসই ২০২০। আর তার অন্যতম কারণ হল, অন্যান্য আইফোনের থেকে অপেক্ষাকৃত কম দাম।
৯) আইফোন ১৩ প্রো ম্যাক্স আইফোন ১৩ সিরিজ়ের সবথেকে দামি ফোনটি হল আইফোন ১৩ প্রো ম্যাক্স। তার বিক্রিবাট্টা কম কিছু নয়। ২০২১ সালে সবথেকে বেশি বিক্রি হওয়া ফোনের তালিকায় রয়েছে নবম স্থানে।
১০) রেডমি ৯এ তালিকায় সর্বশেষ ফোনটি হল রেডমি ৯এ। এই ফোনটিও লঞ্চ হয়েছিল ২০২০ সালে। এই ফোন বিক্রির অন্যতম কারণ হল, তার দাম কম।