ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
গোপনে বিয়ে: কনের নানাকে পিটিয়ে হত্যা করলেন বরের বাবা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 16 April, 2022, 3:45 PM

গোপনে বিয়ে: কনের নানাকে পিটিয়ে হত্যা করলেন বরের বাবা

গোপনে বিয়ে: কনের নানাকে পিটিয়ে হত্যা করলেন বরের বাবা

গোপন বিয়ের ঘটনাকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে কনের নানা নাজিম সর্দারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বরের বাবা গোলাপ সর্দারের বিরুদ্ধে।  

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাতে সদর উপজেলার মজুচৌধুরীর হাটের পশ্চিমে মধ্য চররমণি মোহন গ্রামে এ ঘটনা ঘটে।

 নিহত নাজিম সর্দার ওই এলাকার বাসিন্দা। তিনি কনে নুপুরের নানা হন।

অভিযুক্ত গোলাপ সর্দার একই এলাকার বাসিন্দা নুরা সর্দারের ছেলে ও বর তারিফের বাবা।  

নিহতের স্বজনরা জানান, গত ১২ এপ্রিল উপজেলার চররমনি মোহন ইউনিয়নের গোলাপ সর্দারের ছেলে তারিফের সঙ্গে একই এলাকার বাসিন্দা আব্বাস সর্দারের মেয়ে নুপুর (নিহতের নাতিন) গোপনে বিয়ে হয়। পরে বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার রাতে বর তারিফের বাবা লোকজন নিয়ে এসে কনের নানা নাজিম সর্দারকে পিটিয়ে জখম করে। সে সময় স্বজনরা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য নিহত ব্যক্তির মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা আছে। তাকে পিটিয়ে হত্যার অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status