ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
ভাইরাল সেই কাঁচা আমের জিলাপি নিয়ে প্রতারণা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 16 April, 2022, 12:41 PM

ভাইরাল সেই কাঁচা আমের জিলাপি নিয়ে প্রতারণা

ভাইরাল সেই কাঁচা আমের জিলাপি নিয়ে প্রতারণা

কিছুদিন ধরে ব্যাপক আলোচনা চলছে কাচা আমের জিলাপি নিয়ে। রাজশাহী মহানগরীতে মিষ্টি বিপণী ‘রসগোল্লা’ এই জিলাপি বিক্রি শুরু করে। ভিন্ন ধরনের হওয়ায় রাতারাতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে রাজশাহীর এই কাঁচা আমের জিলাপি সর্বত্র হইচই ফেলে দেয়।

তবে এতদিনে জানা গেল সর্বত্র সাড়া ফেলে দেওয়া এই জিলাপি কাঁচা আম দিয়ে তৈরি হয় না। ফুড কালার আর ফ্লেভার ব্যবহার করে তৈরি করা হয়। এই অভিযোগে শুক্রবার (১৫ এপ্রিল) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছে।

অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির সহকারী পরচালক হাসান মারুক। তিনি জানান, রাজশাহীতে কাঁচা আমের জিলাপি তৈরি করে আলোচনায় আসা মিষ্টান্ন প্রতিষ্ঠান রসগোল্লাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তারা আমের জিলাপি বললেও মূলত ফুড কালার ব্যবহার করে থাকে। অভিযানে এমন প্রতারণার সত্যতা পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status