ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
ঝিকরগাছার কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ভাবী আটক
মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Friday, 15 April, 2022, 6:17 PM

ঝিকরগাছার কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ভাবী আটক

ঝিকরগাছার কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ভাবী আটক

যশোরের ঝিকরগাছা থানা পুলিশের কঠোর অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ রেজাউল ইসলাম রেজার সহযোগী কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মোছাঃ মনোয়ারা বেগম ওরফে ভাবী (৪৫) কে আটক করেছেন। সে উপজেলার ০২ নং মাগুরা ইউনিয়নের মনোহরপুর গ্রামের ওলিয়ার রহমানের স্ত্রী।

থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, উপজেলাকে মাদকমুক্ত করতে থানা পুলিশ বদ্ধপরিকর হয়ে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গত ১২এপ্রিল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ১২০পিচ ইয়াবা ট্যাবলেটসহ সাবেক ০৯ মামলার আসামি কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ রেজাউল ইসলাম রেজাকে আটক করা হয়।

ঠিক সেই সময় থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে তার (রেজা) সহযোগী কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মোছাঃ মনোয়ারা বেগম ওরফে ভাবী পালিয়ে যায়। এসআই (নিঃ) সুমন বিশ্বাস ১৩ এপ্রিল বুধবার সাড়ে ৫টার সময় অভিযান পরিচালনা করে নারী পুলিশের সহায়তায় সহযোগী কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মোছাঃ মনোয়ারা বেগম ওরফে ভাবীকে আটক করেন।

মঙ্গলবার (১২ এপ্রিল) কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ রেজাউল ইসলাম রেজাকে আটক করা হয় এবং সহযোগী কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মোছাঃ মনোয়ারা বেগম ওরফে ভাবীকে পালাতক দেখিয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০ (ক)/৪১ ধারায় মামলা করা হয়। বুধবার বুধবার কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ রেজাউল ইসলাম রেজাকে ও সহযোগী কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মনোয়ারা বেগম ওরফে ভাবীকে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এছাড়াও রেজার সহযোগী কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মনোয়ারা বেগম ওরফে ভাবীর বিরুদ্ধে থানার এফআইআর’র ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২টি ও ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২টি। সর্বমোট ৪টি মামলা রয়েছে। এসময় তিনি (থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত) সাংবাদকর্মীদের উদ্যোশ্য করে বলেন আপনার থানা পুলিশকে তথ্য দিন, মাদক নিমূর্লে সহায়তা করুন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status