ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
তাসমানিয়ার কোচ হতে অস্ট্রেলিয়ার দায়িত্ব ছাড়লেন ভন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 14 April, 2022, 1:45 PM

তাসমানিয়ার কোচ হতে অস্ট্রেলিয়ার দায়িত্ব ছাড়লেন ভন

তাসমানিয়ার কোচ হতে অস্ট্রেলিয়ার দায়িত্ব ছাড়লেন ভন

দায়িত্ব ছেড়ে দিলেন অস্ট্রেলিয়া জাতীয় দলের সহকারী কোচ জেফ ভন। রাজ্য দল তাসমানিয়ার হয়ে কোচের দায়িত্ব পালন করার জন্যই মূলত এ সিদ্ধান্ত নিয়েছেন ভন।

বুধবার অস্ট্রেলিয়ার হেড কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকে। এর পরপরই দলের সহকারী কোচ হিসেবে ইস্তফা দেন জেফ ভন।

এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ‘যেভাবে সবকিছু এগিয়েছে, আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি। আমি শুরু থেকেই এর সঙ্গে জড়িত ছিলাম এবং ভালো করার ব্যাপারে পূর্ণ আত্মবিশ্বাসী।’

২০২১ সালের জুলাইয়ে মাইকেল ডি ভেনুতোর সঙ্গে অস্ট্রেলিয়ার সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন ভন। গত বছর অসিদের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সঙ্গে ছিলেন তিনি। এছাড়া ইংল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে সিরিজেও কাজ করেছেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status