চট্টগ্রাম নগরীর হাজারী গলি এলাকায় গলায় ফাঁস লাগিয়ে প্রান্তিকা দাশ নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
মৃত প্রান্তিকা ওই এলাকার কালীপদ বাবু বাড়ির অনিক দাশের স্ত্রী।
জানা গেছে, নিজ বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন গৃহবধূ প্রান্তিকা দাস। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, বিকেল ৫টার দিকে পরিবারের সদস্যরা ওই গৃহবধূকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।