ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
ফেসবুকে টিউশনের লোভনীয় অফার দিয়ে কাটছিলেন পকেট
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 14 April, 2022, 1:13 PM

ফেসবুকে টিউশনের লোভনীয় অফার দিয়ে কাটছিলেন পকেট

ফেসবুকে টিউশনের লোভনীয় অফার দিয়ে কাটছিলেন পকেট

টিউশন দেয়ার কথা বলে অনলাইনে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মো. মাইনুদ্দিন হাসান নামে এক যুবককে আটক করেছে র‍্যাব। বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার।

এর আগে, রোববার সন্ধ্যায় নগরীর কসমোপলিটন আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাইনুদ্দিন সাতকানিয়া উপজেলার গারংগিয়া গ্রামের মুকতার আহমদের ছেলে।

র‍্যাব জানায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মাইনুদ্দিনের ‘মাহতির ইসলাম’ নামে একটি ফেসবুক আইডিতে টিউশন অফারে বিভিন্ন পোস্ট দেখতে পান। টিউশন পেতে যোগাযোগ করলে মাইনুদ্দিন তাকে মিডিয়া ফি বাবদ ৫০ শতাংশ ফি পরিশোধের শর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলেন।

শর্ত অনুযায়ী ৫০ শতাংশ ফি বাবদ আড়াই হাজার টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করেন ওই শিক্ষার্থী। এরপর মাইনুদ্দিন তাকে অভিভাবকের মোবাইল নম্বর ও ঠিকানা দেন। একই সঙ্গে ৮ এপ্রিলের পরে যোগাযোগ করতে বলেন। কিন্তু কথামতো সেই নম্বরটিতে যোগাযোগের চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়। অন্যদিকে, মাইনুদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও সাড়া মেলেনি। একপর্যায়ে ওই শিক্ষার্থীর নম্বরটি ব্লক করে দেন তিনি।

সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ পেয়ে অভিযুক্তকে আটক করতে গোয়েন্দা নজরদারি শুরু করে র‍্যাব। এরই ধারাবাহিকতায় রোববার সন্ধ্যায় কসমোপলিটন আবাসিক এলাকায় অভিযান চালিয়ে মাইনুদ্দিন হাসানকে আটক করা হয়। আটকের পর তার কাছ থেকে ভুক্তভোগীর সঙ্গে কথোপকথনের ২৫টি স্ক্রিনশট কপি উদ্ধার করা হয়।

র‍্যাবের এ কর্মকর্তা আরো বলেন, ফেসবুকে বিভিন্ন পেজে এ ধরনের চটকদার বিজ্ঞাপন দেখে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী প্রতারণার ফাঁদে পড়ছেন। টিউশন মিডিয়ার নামে এ ধরনের প্রতারণা বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের কেন্দ্র করে গড়ে ওঠেছে। প্রতারক চক্র ৫০ শতাংশ কমিশনের শর্তে বিভিন্ন আইডি থেকে বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলোতে লোভনীয় টিউশনের অফার দিয়ে আসছে। যারা এ ধরনের ফাঁদে পড়ছেন তাদের বেশিরভাগই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সিএমসিএইচ এবং চট্টগ্রামের বিভিন্ন বিখ্যাত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বিশেষ করে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীরা নিজেদের খরচ চালানোর জন্য এ ধরনের প্রতারণামূলক টিউশন মিডিয়ার সঙ্গে যোগাযোগ করেন।

পরবর্তী আইনি ব্যবস্থা নিতে মাইনুদ্দিনকে নগরীর পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয় বলে জানান র‍্যাব কর্মকর্তা নুরুল আবছার।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status