ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
টিপ কাণ্ডের সেই পুলিশ কনস্টেবল হেফাজতে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 4 April, 2022, 12:00 PM

টিপ কাণ্ডের সেই পুলিশ কনস্টেবল হেফাজতে

টিপ কাণ্ডের সেই পুলিশ কনস্টেবল হেফাজতে

কপালে টিপ পরা নিয়ে রাজধানীর ফার্মগেট এলাকায় শিক্ষিকাকে হেনস্তা করা সেই পুলিশ কনস্টেবলকে চিহ্নিত করে হেফাজতে নিয়েছে পুলিশ। ওই কনস্টেবলের নাম নাজমুল তারেক। তিনি ডিএমপির প্রটেকশন বিভাগে কর্মরত। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, আমরা তাকে চিহ্নিত করেছি।

এর আগে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, ফার্মগেটে নারীকে উত্যক্তকারী পুলিশ সদস্যকে চিহ্নিত করা হয়েছে, তার বিরুদ্ধে আইন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার সকালে রাজধানীর ফার্মগেট এলাকায় কাজে যাচ্ছিলেন তেজগাঁও কলেজের শিক্ষিকা, থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দার। কপালে বড় একটি টিপ থাকায় মধ্যবয়সী এক পুলিশ সদস্য তাকে দেখে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। ঘটনার আকষ্মিকতায় নিজেকে সামলে নিয়ে প্রতিবাদ করলে সেই পুলিশ সদস্য আরও বাজে ভাবে গালিগালাজ করতে থাকেন।

এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। পরে রবিবার সংসদে পয়েন্ট অব অর্ডারে দাড়িয়ে এ ঘটনার তীব্র নিন্দা জানান, আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা।।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status