ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
একযোগে শ্রীলঙ্কার ২৬ মন্ত্রীর পদত্যাগ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 4 April, 2022, 11:56 AM

একযোগে শ্রীলঙ্কার ২৬ মন্ত্রীর পদত্যাগ

একযোগে শ্রীলঙ্কার ২৬ মন্ত্রীর পদত্যাগ

কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সঙ্কট মোকাবেলায় সরকার পরিচালনার প্রতিবাদে শ্রীলঙ্কার মন্ত্রিপরিষদের মন্ত্রীরা পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে বা তার ভাই রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসে ব্যাতিত বাকি ২৬ জন মন্ত্রী পদত্যাগ পত্র জমা দিয়েছেন। রবিবার (৩ এপ্রিল) গভীর রাতে এক বৈঠকের পর তারা একযোগে পদত্যাগ পত্র জমা দেন।

এর আগে শ্রীলঙ্কার বিক্ষোভকারীরা বেশ কয়েকটি শহরে রাস্তায় নেমে কারফিউ অমান্য করেছিল। দেশটি ১৯৪৮ সালে যুক্তরাজ্য থেকে স্বাধীনতার পর থেকে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সঙ্কটের সাথে লড়াই করছে।

এই ধরনের সংকট বৈদেশিক মুদ্রার অভাবের কারণে ঘটে থাকে, যা জ্বালানী আমদানির জন্য অর্থ প্রদানের জন্য ব্যবহৃত হয়। অর্ধেক দিন বা তারও বেশি সময় ধরে বিদ্যুৎ বিপর্যয় এবং খাদ্য, ওষুধ ও জ্বালানির সংকটের কারণে জনগণের ক্ষোভ নতুন উচ্চতায় পৌঁছেছে।

শিক্ষামন্ত্রী দীনেশ গুণবর্ধন রবিবার সাংবাদিকদের বলেন, মন্ত্রিসভার মন্ত্রীরা প্রধানমন্ত্রীর কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগকারীদের মধ্যে আরও রয়েছেন, প্রধানমন্ত্রীর নিজের ছেলে নমাল রাজাপাকসে। রাজাপাকসে পরিবারের ছোট ভাই অর্থমন্ত্রী বাসিল, বড় ভাই কৃষিমন্ত্রী চামাল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status