ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
বাবাকে নিয়ে ফারিয়ার স্মৃতিচারণ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 3 April, 2022, 4:03 PM

বাবাকে নিয়ে ফারিয়ার স্মৃতিচারণ

বাবাকে নিয়ে ফারিয়ার স্মৃতিচারণ

নেপালে অবস্থান করছেন ছোটপর্দার প্রিয়মুখ শবনম ফারিয়া। তার ফেসবুক বলছে, ২ এপ্রিল নেপালে উড়াল দিয়েছেন এ অভিনেত্রী। যাওয়ার আগে করেছেন স্মৃতিচারণ।

বাবাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন শবনম ফারিয়া। লিখেছেন, আমি জীবনের প্রথম নেপাল গেলাম, তৌসিফের ব্যাচেলর ট্রিপে। ঢাকায় আসার আগের রাতে বাবা বলল, তুমি ঘুরতে গেছো, টেনশন করবা তাই বলি নাই, তোমার মার আর আমার শরীরটা ভালো না, দুজনেরই চিকুনগুনিয়া, এয়ারপোর্টৈ খালি ড্রাইভার পাঠালে রাগ করবে? বললাম, না!

তিনি আরো লেখেন, আমি আসার পর দরজাটা বাবাই খুলে দিল! আমার নতুন দেশ ঘুরে আসার কত গল্প, এত শরীর খারাপ নিয়েও মনোযোগ দিয়ে সব শুনল! হাসল, নানান প্রশ্নও করল। তার পরদিনের পরদিন বাবা হাসপাতালে ভর্তি হলো, আর ফিরলই না কোনোদিন।

আবেগঘন স্ট্যাটাসে শেষে ফারিয়া লেখেন, ঠিক এমন ভোর পাঁচটায়, আমি দেখলাম, ‘বাবা নাই’। অদ্ভুত ভাবে, আমার বাবা নাই, এখনো বিশ্বাস হয় না।

শনিবার (২ এপ্রিল) বিকেল ৪টা ৭ মিনিটে নিজের ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন ফারিয়া। কোনো এক জানালা দিয়ে উঁকি মারতে দেখা গেছে তাকে। ক্যাপশনে লেখা, ‘থামেল। অনেক বছর পর।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status