ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
বিড়াল না হরিণ কী দেখছেন ছবিতে? তার উপর নির্ভর করবে আপনি কেমন মানুষ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 2 April, 2022, 2:24 PM

বিড়াল না হরিণ কী দেখছেন ছবিতে? তার উপর নির্ভর করবে আপনি কেমন মানুষ

বিড়াল না হরিণ কী দেখছেন ছবিতে? তার উপর নির্ভর করবে আপনি কেমন মানুষ

কোনও মানুষ কোন পশুর মুখ দেখতে পাচ্ছেন এই ছবি দেখে, তা নাকি বলে দেবে সংশ্লিষ্ট ব্যক্তির মস্তিষ্কের কোন অংশ বেশি সচল।

কয়েকদিন ধরেই নেটমাধ্যমে ঘুরছে বিচিত্র একটি ছবি। সাদা কালো এই ছবিতে নাকি লুকিয়ে রয়েছে দু’টি পশুর মুখ। বিড়াল ও আমেরিকার মুজ প্রজাতির হরিণ। আর এই ছবিতে কোনও মানুষ কোনও পশুর মুখ দেখতে পাচ্ছেন তা নাকি বলে দেবে সংশ্লিষ্ট ব্যক্তির মস্তিষ্কের কোন অংশ বেশি সচল।



টম হিকস নামক এক ব্যক্তি এই ছবিটি প্রকাশ করেছেন টুইটারে। তাঁর দাবি এই ছবিতে কোনও ব্যক্তি বিড়াল না হরিণ কোনটির মুখ দেখতে পাবেন তা দেখে বোঝা যাবে মস্তিষ্কের বাঁ দিক না ডান দিক, কোনটি বেশি সচল ওই ব্যক্তির। তবে কোনও পশুর মুখ দেখতে হলে ছবিটি দেখতে হবে একটু দূর থেকে। কোনও অংশ বড় করলে বা আংশিক ভাবে দেখলে বোঝা যাবে না কিছুই।


অ্যাফাসিয়ায় আক্রান্ত হয়ে অভিনয় ছাড়লেন ‘ডাই হার্ড’ খ্যাত ব্রুস উইলিস, কী এই রোগ

টমের দাবি, এটি আসলে এক ধরনের দৃষ্টিভ্রম ছাড়া কিছুই নয়। কারণ বিড়াল বা হরিণ কোনও কিছুরই আলাদা করে দেওয়া নেই এতে। পাশাপাশি কোন পশু দেখা গেলে কেন মস্তিষ্কের কোনও দিক বেশি সচল বলে প্রমাণিত হয় তা-ও নিশ্চিত করে বলতে পারেননি কেউ। তবে যাঁরা ছবিটি দেখেছেন তাঁদের অনেকেই যেমন পশুর মুখ দেখতে পেয়েছেন, তেমনই কেউ কেউ খুঁজে পাননি কিছুই। সাধারণত বাঁ দিক বেশি সচল হলে মানুষ বেশি যুক্তিবাদী ও হিসেবি হয় বলে মনে করেন কেউ কেউ, অপর দিকে ডান দিক বেশি সক্রিয় হলে সৃজনশীলতা বেশি থাকে বলে মনে করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status