ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ধরা পড়ল পিঠে স্যাটেলাইট ট্র্যাকার লাগানো বিশালাকৃতির কচ্ছপ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 6 March, 2022, 8:11 PM

ধরা পড়ল পিঠে স্যাটেলাইট ট্র্যাকার লাগানো বিশালাকৃতির কচ্ছপ

ধরা পড়ল পিঠে স্যাটেলাইট ট্র্যাকার লাগানো বিশালাকৃতির কচ্ছপ

পায়রা নদী সংলগ্ন বরগুনার বালিয়াতলীতে ধরা পড়েছে পিঠে ‘স্যাটেলাইট ট্র্যাকার’ লাগানো একটি বিশালাকৃতির কচ্ছপ। কচ্ছপটি উদ্ধার করে উপকূলীয় বনবিভাগ খুলনার পূর্ব সুন্দরবনে প্রেরণ করা হয়েছে।

রোববার সকালে বরগুনা বন বিভাগের বিট কর্মকর্তা মো. মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার বিকেলে সদর বরগুনার পায়রা নদী সংলগ্ন বালিয়াতলী ইউপির বাসুকি গ্রামে জেলে মাসুমের জালে আটকা পড়ে কচ্ছপটি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যায় কচ্ছপটি উদ্ধার করে বন বিভাগ।

জেলে মাসুম বলেন, নদীতে ফেলা পোনা মাছের জাল তুলতে গিয়ে কচ্ছপটি ধরা পড়ে। এর আগে এতবড় কচ্ছপ দেখিনি। আর পিঠে লাগানো যন্ত্র সম্পর্কেও কোন ধারণা নেই। তাই সাবেক ইউপি সদস্য খোকন মিয়াকে খবর দেই।

স্থানীয় সাবেক ইউপি সদস্য খোকন মিয়া বলেন, এমন কচ্ছপ আগে দেখিনি। বিকেলে জেলে মাসুমের জালে কচ্ছপটি ধরা পড়ে। খবর পেয়ে কচ্ছপটি উদ্ধার করে বন বিভাগে খবর দেই। সন্ধ্যায় তারা এসে কচ্ছপটি নিয়ে যায়।

সহকারী বিট কর্মকর্তা জালাল উদ্দিন জানান, উদ্ধার হওয়া কচ্ছপটির পিঠে ‘712890A’ নম্বর লেখা একটি স্যাটেলাইট ট্র্যাকার ডিভাইস লাগানো ছিলো। কচ্ছপটির ওজন প্রায় ১২ কেজি। ধারণা করা হচ্ছে এটির বয়স প্রায় ২৫ থেকে ৩০ বছর।

বিট কর্মকর্তা মো. মোশাররফ হোসেন বলেন, কচ্ছপটি বাটাগুর বাসকা প্রজাতির। এর পিঠে লাগানো স্যাটেলাইট ট্র্যাকার ডিভাইস সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। সকালে কচ্ছপটি উপকূলীয় বনবিভাগ খুলনার পূর্ব সুন্দরবনে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status