ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
বলিউডে কে এই নতুন মুখ শানায়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 6 March, 2022, 2:37 PM

বলিউডে কে এই নতুন মুখ শানায়া

বলিউডে কে এই নতুন মুখ শানায়া

ইনস্টাগ্রামে শানায়ার একটি ছবি পোস্টে করে করণ লিখেছেন, ‘বেধড়ক-এ শানায়ার চরিত্রের নাম নিমৃত। এক মোহনীয় শক্তির সন্ধান, যে ধরনের শক্তি সে পর্দায় তুলে ধরবে তা দেখার জন্য অপেক্ষা করতে পারছি না।’

বলিউডে নতুন নায়ক-নায়িকা লঞ্চ করতে নির্মাতা করণ জোহরের জুরি মেলা ভার। সম্প্রতি বেধড়ক নামে ধর্মা প্রডাকশনের পরবর্তী সিনেমা ঘোষণা করেছেন করণ। গত বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে সিনেমাটির ফার্স্টলুক।

আর এই সিনেমা দিয়েই বলিউডে পা রাখছেন কাপুর পরিবারের আরেক সঞ্জয় কাপুর ও মাহিপ কাপুর কন্যা শানায়া কাপুর।

সোনম কাপুর ও জাহ্নাবী কাপুরের আপন চাচাতো বোন শানায়া। সিনেমার নাম ঘোষণার পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন বলিউডের এই নতুন মুখ।



সিনেমার নাম ঘোষণার পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন বলিউডের এই নতুন মুখ।

সিনেমার নাম ঘোষণার পর চাচা অনিল কাপুর থেকে শুরু করে তুতো দাদা অর্জুন কাপুর, তুতো বোন জাহ্নবী কাপুর, বান্ধবী অনন্যা পাণ্ডে ও সুহানা খান এবং মালাইকা অরোরাসহ অনেক তারকাই শুভেচ্ছা জানিয়েছেন শানায়াকে।

জাহ্নবী কাপুর অভিনীত গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল সিনেমার সহ পরিচালক ছিলেন শানায়া। এর আগে একটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন তিনি।


বান্ধবী সুহানা খান ইনস্টাগ্রাম স্টোরিতে শানায়ার ছবি শেয়ার করে লিখেছেন, ‘অপেক্ষা করতে পারছি না। তোমাকে অনেক ভালোবাসি।’

অনন্যা পাণ্ডে লিখেছেন, ‘অনেক মজা লাগছে। অপেক্ষা করতে পারছি না। তোমাকে ভালোবাসি আমার শানি।’


ইনস্টাগ্রামে বেধড়ক-এ নিজের ফার্স্টলুকের একটি ছবি পোস্ট করে শানায়া লিখেছেন, ‘শশাঙ্ক খৈতান পরিচালিত বেধড়ক -এর সঙ্গে ধর্মা পরিবারে যোগ দিতে পেরে আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি এই যাত্রা শুরু করার জন্য অপেক্ষা করতে পারছি না, আপনার সবার আশীর্বাদ এবং ভালবাসা দরকার আমার।

ইনস্টাগ্রামে শানায়ার একটি ছবি পোস্ট করে করণ লিখেছেন, ‘বেধড়ক-এ শানায়ার চরিত্রের নাম নিমৃত। এক মোহনীয় শক্তির সন্ধান, যে ধরনের শক্তি সে পর্দায় তুলে ধরবে তা দেখার জন্য অপেক্ষা করতে পারছি না।’

শশাঙ্ক খৈতানের পরিচালনায় বেধড়ক-এ শানায়ার পাশাপাশি অভিনয় করছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ লক্ষ্য লালওয়ানি এবং ২০২০ সালে মুক্তি পাওয়া গিলটি সিনেমায় ভিডিও জকি বিজয় প্রতাপ সিংয়ের চরিত্রে অভিনয় করা গুরফতেহ পিরজাদা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status