ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৩ মে ২০২৬ ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিব্রতকর প্রশ্নের মুখোমুখী সামান্থা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 February, 2022, 8:30 PM

বিব্রতকর প্রশ্নের মুখোমুখী সামান্থা

বিব্রতকর প্রশ্নের মুখোমুখী সামান্থা

গতবছর নিজের করা একটি মন্তব্যের জেরে বিব্রতকর প্রশ্নের মুখোমুখী হলেন অভিনেত্রী সামান্থা। সম্প্রতি ইনস্টাগ্রামে তার ভক্তদের সঙ্গে একটি চ্যাট সেশনে যুক্ত হন তিনি। এ সময় একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী তাকে প্রশ্ন করেন, ‘আপনি কী নিজেকে নতুন করে তৈরি করেছেন? আপনার সম্মতি থাকলে আমি নতুনরূপে তৈরি করতে চাই।’-এমন প্রশ্ন দেখে রীতিমতো চটে যান সামান্থা।

 উত্তরে সেই প্রশ্নকর্তাকে তিনি বলেন, ‘আপনি কী জানেন ‘নতুনরূপে’ শব্দটি বাক্যে কীভাবে ব্যবহার করতে হয়? আপনার প্রথমে গুগল করা উচিত ছিল!’ উল্লেখ্য, গতবছর সামান্থা অভিনীত ‘দ্য ফ্যামিলি ম্যান টু’র ব্যাপক সাফল্যের পর দারুণ প্রশংসিত হন তিনি। সে সময় তিনি নতুন চ্যালেঞ্জ নিয়ে নিয়ে নিজেকে ভিন্নরূপে উপস্থাপন করতে চেয়েছিলেন। সামান্থা বলেছিলেন, ‘কিছুদিন ধরেই মনে হচ্ছিল রাজির মতো চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের সুযোগ আর আসবে না।

 তবে ওটিটি মাধ্যম আমার সেই শঙ্কা দূর করে দিয়েছে। যার প্রমাণ দ্য ফ্যামিলি ম্যান টু। দীর্ঘদিন সুন্দরী মেয়ের চরিত্রে অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। কিন্তু এখন নিজের চরিত্র নিয়ে খেলার সুযোগ তৈরি হয়েছে। যা পরবর্তীতে কাজে লাগাতে চাই।’ এদিকে ‘দ্য ফ্যামিলি ম্যান টু’-এর সাফল্যের পর এরইমধ্যে বলিউড সিনেমায় কাজ শুরু করেছেন এই দক্ষিণী অভিনেত্রী।

সামান্থা বলেন, ‘আমি এরইমধ্যে দক্ষিণী সিনেমায় নিজের অবস্থান এবং প্রযোজক-দর্শকদের আস্থা অর্জন করেছি। গত ২ বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে এবং এখন আমি চ্যালেঞ্জ গ্রহণের ব্যাপারে আত্মবিশ্বাসী। প্রতিটি কাজের আগে নিজেকে প্রস্তুত করতে প্রচুর পরিশ্রম এবং সময় দিই। এ কারণেই নিজের অবস্থান তৈরিতে সময় লেগেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status