ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৭ মে ২০২৬ ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মুনিম শাহরিয়ার পারবেন তো?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 22 February, 2022, 7:27 PM

মুনিম শাহরিয়ার পারবেন তো?

মুনিম শাহরিয়ার পারবেন তো?

পাওয়ার প্লে কাজে লাগানো আর পাওয়ার হিটিং, এই দুইয়ের ঘাটতি বাংলার টি-টোয়েন্টি ক্রিকেটকে বেশ ভোগাচ্ছে। এবারের বিপিএলে মুনিম শাহরিয়ারের দারুণ ব্যাটিং সেখানে আশা দেখাচ্ছে বাংলাদেশকে।

আফগানিস্তানের বিপক্ষে সদ্য ঘোষিত টি-টোয়েন্টি স্কোয়াডে ঠাই মিলেছে মুনিমের। বাংলাদেশ ক্রিকেট দলের টিম লিডার খালেদ মাহমুদ সুজনও খুব করেই দ্রুত দলে মুনিমকে দলে চাইছিলেন। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু সুনজর পড়েছে মুনিম শাহরিয়ারের ওপর। এবার উঠছে প্রশ্ন, মুনিম পারবেন তো প্রত্যাশার প্রতিদান দিতে?

প্রশ্নের উত্তরটা সময় সাপেক্ষ, তবে পরিসংখ্যান আপাতত মুনিমের পক্ষেই রায় দিচ্ছে। চলতি বিপিএলে ৬ ইনিংসে ১৭৮ রান করেছেন মুনিম শাহরিয়ার। স্ট্রাইক রেট ১৫২.১৩। ৫টির বেশি ইনিংস খেলা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে আসরে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট তার। গেলো বছর ঢাকা প্রিমিয়ার লিগে ১৩ ইনিংসে ৩৫৫ রান করেছিলেন মুনিম, তার স্ট্রাইক রেট ছিলো ১৪৩.১৪।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status