ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ছাত্রলীগ নেতাকে মেরে রক্তাক্ত করার অভিযোগ ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 22 February, 2022, 1:52 PM

ছাত্রলীগ নেতাকে মেরে রক্তাক্ত করার অভিযোগ ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে

ছাত্রলীগ নেতাকে মেরে রক্তাক্ত করার অভিযোগ ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ মিনারে ফুল দেয়া কে নিয়ে কেন্দ্র করে এক ছাত্রলীগ নেতাকে মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে একই সংগঠনের নেত্রী বেনজীর হোসেন নিশির বিরুদ্ধে। আহত ছাত্রলীগ নেতা মো. এহসানুল হক ইয়াসির ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক। বর্তমানে সলিমুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগ শীর্ষ পদ প্রত্যাশী তিনি। সোমবার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে এমন ঘটনা বলে জানা যায়। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশি।

বেনজির হোসেন নিশি বলেন, মিথ্যা অভিযোগ আনা হচ্ছে তাঁর বিরুদ্ধে। শহীদ মিনারে কারো সঙ্গে আমার বিবাদ হয়নি। আমি শুধু জেনেছি, শহীদ মিনারে ফুল দিতে যাওয়া কয়েকজন নারী শিক্ষার্থীকে কে বা কারা শ্লীলতাহানি করছিল। এদিকে ভুক্তভোগী ইয়াসির বলেন, ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে আমরা মহানগর দক্ষিণ শাখা ছাত্রলীগের পক্ষ থেকে ফুল দিতে গেলে সেখানে যাওয়ার সময় আমাদের পেছনে ধাক্কাধাক্কি হয়। এসময় হঠাৎ করে বেনজির হোসেন নিশি এসে তার মোবাইল দিয়ে আমার মাথায় এলোপাতাড়ি আঘাত করতে থাকেন।

এতে আমার মাথা ফেটে রক্ত বের হয়। তাৎক্ষণিকভাবে সঙ্গে থাকা পরিচিতরা আমাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা দেওয়া হয়। তিন-চারটি সেলাই লেগেছে আমার। এখন আমি বাসায় চিকিৎসা নিচ্ছি। এ ঘটনার বিচার দাবি জানান, তিনি। ছাত্রলীগের উপ-প্রশিক্ষণ সম্পাদক মেশকাত হোসেন বলেন, অভিযুক্ত ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে এর আগেও কয়েকজনকে মারধর ও অসদাচরণের অভিযোগ রয়েছে। শাস্তি না হওয়ায় তিনি বেপরোয়া হয়ে উঠেছেন। তার এসব কর্মকাণ্ড প্রমাণ করে সংগঠনে শৃঙ্খলা নেই।

এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status