ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
হকিস্টিকের আঘাতে প্রাণ গেল বৃদ্ধার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 22 February, 2022, 1:43 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 22 February, 2022, 1:45 PM

হকিস্টিকের আঘাতে প্রাণ গেল বৃদ্ধার

হকিস্টিকের আঘাতে প্রাণ গেল বৃদ্ধার

চাঁদপুরে মতলব উত্তরে হকিস্টিক দিয়ে প্রতিপক্ষের ওপর হামলা করেছিল এক যুবক। সেই ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হন। এদের মধ্যে এক বৃদ্ধা ১২ দিন পর রবিবার হাসপাতালে মারা গেছেন। মূলত বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে এই ঘটনা ঘটে।


ঘটনার পর থেকে এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে হামলাকারী। এদিকে, হামলায় নিহতের পরিবার অভিযুক্তের গ্রেপ্তারের দাবি করেছে।  

চাঁদপুরের মতলব উত্তরের ফরাজিকান্দি ইউনিয়নের সরকারপাড়া গ্রাম। এই গ্রামে নাতনি ইনশানা বেগমের বিয়েতে বেড়াতে আসেন নানি মাজেদা বেগম। গত ৯ ফেব্রুয়ারি বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে একপক্ষের হকিস্টিকের হামলায় গুরুতর আহত হন বেশ কয়েকজন। এদের মধ্যে মাজেদা বেগম ও তার মেয়ে নার্গিস বেগমকে আশঙ্কাজনক অবস্থায় চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ১২ দিন চিকিৎসাধীন থাকার পর গত রবিবার সেখানে মারা যান বৃদ্ধা মাজেদা বেগম। তার মৃত্যুর এক দিন পার হলেও স্বজনদের কান্না এখনো থামেনি।

খোঁজ নিয়ে জানা গেছে, মূলত বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে এই হামলার ঘটনা। এতে মৃত ইউনুস সরকারের স্ত্রী ও সন্তানদের ওপর প্রতিবেশী রাজ্জাক সরকারের পরিবারের সদস্যরা এই হামলা করে। নিহতের স্বজনরা হকিস্টিক নিয়ে হামলাকারী মুস্তাকিন সরকারকে গ্রেপ্তারের দাবি জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন।

নিহত মাজেদা বেগমের নাতনি ঝর্না বেগম জানান, তার ছোট বোন ইনশানা বেগমের বিয়েতে তাদের বাড়িতে বেড়াতে আসেন নানি। আর ঘটনার দিন তার মা নার্গিস বেগমের ওপর মোস্তাকিন সরকার হামলা চালাতে গেলে নানি রক্ষা করতে পাশে যান। তখনই মোস্তাকিন সরকারের হাতে থাকা হকিস্টিকের আঘাতে গুরুতর আহত হন মা ও নানি।

আরেক বোন ইতি বেগম জানান, তারা সাত বোন, তিন ভাই। বাবা মারা গেছেন সেই অনেক আগে। প্রতিবেশী রাজ্জাক সরকারের অত্যাচারে তারা অতিষ্ঠ। তার ছেলে মোস্তাকিন সরকার এলাকার চিহ্নিত সন্ত্রাসী। প্রতিবেশী আইন উদ্দিন সরকার জানান, মাত্র দুই শতক জমির বিরোধের দ্বন্দ্বে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

এদিকে, স্থানীয় একটি সূত্র জানিয়েছে, ঘটনার দিন দুই পক্ষের মধ্যে বেশ মারামারি হয়। এসময় নার্গিস বেগমের ছোট ছেলে মোস্তাকিন সরকারের মায়ের কানের দুল ছিড়ে পেলে। এরপরই প্রতিপক্ষকে ঘায়েল করতে বেপরোয়া হয়ে উঠে মোস্তাকিন সরকার।    

এদিকে, হামলার প্রকৃত কারণ চিহ্নিত করতে তদন্ত কাজ শুরু হয়েছে। এরই মধ্যে এই ঘটনায় জড়িত মুস্তাকিন সরকারকে গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ। এমন তথ্য জানান, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল। তিনি আরো জানান, এই ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো হামলা হয়নি। তবে তার আগে দুপক্ষের বিরোধ নিয়ে থানা ও আদালতে একাধিক অভিযোগ রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status