ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
একুশের ভোরে অঝোরে কাঁদলেন মিথিলা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 22 February, 2022, 12:55 PM

একুশের ভোরে অঝোরে কাঁদলেন মিথিলা

একুশের ভোরে অঝোরে কাঁদলেন মিথিলা

সারা রাত শুটিং করতে করতেই কখন যে ভোর হয়ে গেল খুব সহজে টের পায়নি কেউ। যখনই বুঝতে পেরেছে, এটি একুশের ভোর; তখনই শুটিং সেটে বেজে উঠলো ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি’। তখনই অঝোরে কাঁদতে থাকেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

সোমবার ভোরে কলকাতার ভারত লক্ষ্মী স্টুডিওতে এ ঘটনা ঘটে। সেখানে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’-এ শুটিং চলছিল।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সন্ধ্যায় এই ভিডিও পোস্ট করেন ওয়েব সিরিজটির অভিনেতা সৌরভ দাস। তিনি লেখেন, ‘যে ভাষায় মাকে ডাকি। যে সুরে গাই গান। সারা রাত শুটিং শেষে আজ ভারত লক্ষ্মী স্টুডিওতে একুশের ভোর মন্টু পাইলটের টিমের পক্ষ থেকে রইলো শ্রদ্ধা ও ভালোবাসা।’

‘মন্টু পাইলট’ সিরিজের দ্বিতীয় সিজনের শুটিং শুরু হয়েছে ২৭শে জানুয়ারি। আর প্রথম দিন থেকেই শুটিংয়ে অংশ নিয়েছেন মিথিলা। তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন কলকাতার অভিনেতা সৌরভ দাস।

‘মন্টু পাইলট’ সিরিজটি মূলত একটি যৌনপল্লীর গল্প নিয়ে গড়ে ওঠা কাহিনী। পল্লীটির নাম নীলকুঠি। সেখানকার রাজার চরিত্রে অভিনয় করছেন সৌরভ। মিথিলার চরিত্র নিয়ে জানা যায়নি তেমন একটা। প্রথম সিজনে মন্টু চরিত্রে সৌরভের সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেত্রী শোলাঙ্কি। সে জায়গাতেই দ্বিতীয় সিজনে অভিনয় করছেন মিথিলা। প্রথমটির মতো দ্বিতীয় সিজনটি পরিচালনা করছেন দেবালয় ভট্টাচার্য।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status