ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বঙ্গবন্ধুকে ভালোবেসে ৪৭ বছর খালি পায়ে হাঁটা সেই ইছাহাকের মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 22 February, 2022, 12:49 PM

বঙ্গবন্ধুকে ভালোবেসে ৪৭ বছর খালি পায়ে হাঁটা সেই ইছাহাকের মৃত্যু

বঙ্গবন্ধুকে ভালোবেসে ৪৭ বছর খালি পায়ে হাঁটা সেই ইছাহাকের মৃত্যু

বঙ্গবন্ধুকে ভালোবেসে ৪৭ বছর খালি পায়ে হাঁটা বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের চরপাড়া গ্রামের সেই ইছাহাক আলী শরীফ মারা গেছেন। বার্ধ্যক্যজনিত কারণে রোববার রাতে নিজ বাড়িতে মারা যান তিনি।

সোমবার সকাল সাড়ে ১০টায় নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ইছাহাক আলীর বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি চার ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার প্রতিবাদে ৪৭ বছর খালি পায়ে হেঁটেছেন ইছাহাক। এলাকায় তিনি ‘মুজিব পাগল শরীফ’ নামেও খ্যাত হন। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার অভিপ্রায় ব্যক্ত করেছিলেন তিনি। কিন্তু সে আশা পূরণ হওয়ার আগেই না ফেরার দেশে চলে গেলেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পর থেকেই বাকরুদ্ধ হয়ে পড়েন ইসাহাক আলী শরীফ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড কিছুতেই মেনে নিতে পারেননি তিনি।

শেখ মুজিবকে হারানোর শোক বুকে ধারণ করে মৃত্যুর আগ পর্যন্ত খালি পায়ে ও কালো পোশাকে চলাফেরা করেছেন ‘মুজিব পাগল শরীফ’। তিনি বলতেন, যে মাটিতে শেখ মুজিব চিরনিদ্রায় শায়িত সে মাটিতে তিনি জুতা পায়ে হাঁটতে পারবেন না।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status