ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
নায়িকাকে ‘মেরে’ ফেলেছে ফেসবুক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 21 February, 2022, 11:55 PM

নায়িকাকে ‘মেরে’ ফেলেছে ফেসবুক

নায়িকাকে ‘মেরে’ ফেলেছে ফেসবুক

নায়িকা হিসেবে অভিষেক হতে যাচ্ছে সুবাহ শাহ হুমায়রার। রোববার (২০ ফেব্রুয়ারি) সেন্সর ছাড়পত্র পেয়ে এখন মুক্তির জন্য প্রস্তুত শিপন মিত্র ও সুবাহ শাহ হুমায়রার এ ছবি। ‘বসন্ত বিকেল’ হুমায়রাদের ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। কিন্তু ফেসবুক আজ এই নায়িকাকে ‘মেরে’ ফেলেছে।

এ বিষয়ে সুবাহ শাহ হুমায়রা বলেন, ‘সাইবার ইউনিটে আমি অভিযোগ দিয়েছি। বিষয়টি নিয়ে তারা কাজ করছেন। ছবি মুক্তির উত্তেজনায় ফেসবুকের এ ঘটনা তাকে খুব বেশি বিচলিত করেনি।

নায়িকাকে ‘মেরে’ ফেলেছে ফেসবুক

নায়িকাকে ‘মেরে’ ফেলেছে ফেসবুক


‘বসন্ত বিকেল’ ছবির শুটিং শুরু হয় ২০১৯ সালের ডিসেম্বর মাসে। তারপর মহামারি করোনার কারণে দীর্ঘদিন শুটিংসহ সব রকম কার্যক্রম বন্ধ ছিল। ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আবার শুটিং শুরু করেন পরিচালক। অবশেষে ছবি শেষ করে জমা দেওয়া হল সেন্সর ছাড়পত্রের জন্য। আনকাট ছাড়পত্রও পেল ছবিটি।

পাবনা শহরে বেড়ে ওঠা রুদ্র ও চন্দ্রাবতী নামে বিশ্ববিদ্যালয়পড়ুয়া যুবক ও যুবতীর প্রেমের গল্প নিয়ে ‘বসন্ত বিকেল’ ছবিটি। শিপন, সুবহা ছাড়াও এতে অভিনয় করেছেন একঝাঁক চেনা মুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status