ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
অপু বিশ্বাসকে সঙ্গী করে ভারত যাচ্ছেন ফেরদৌস
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 21 February, 2022, 6:53 PM

অপু বিশ্বাসকে সঙ্গী করে ভারত যাচ্ছেন ফেরদৌস

অপু বিশ্বাসকে সঙ্গী করে ভারত যাচ্ছেন ফেরদৌস

ঢাকাইয়া সিনেমার জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ। মঙ্গলবার সকালে ঢালিউডের কুইনখ্যাত অভিনেত্রী অপু বিশ্বাসকে নিয়ে ভারতে উড়াল দিবেন তিনি। আর এমন খবর ছড়িয়ে পড়তেই কৌতুহল বেড়ে যায় ভক্তদের মনে, কেনো অপুকে নিয়ে ভারত যাচ্চেন এই অভিনেতা?

জানা যায়, অপু বিশ্বাস এবং ফেরদৌস ভারত যাচ্ছেন চলচ্চিত্র উৎসবের পারফর্ম করতে। আগামী ২৩ ফেব্রুয়ারি ভারতের আগরতলায়  অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় বারের মতো ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। এ উৎসবে পারফর্ম করবেন ফেরদৌস-অপু। এছাড়া সেখানে যোগ দেবেন জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগম।

ঢাকায় ফেরার প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, সেখানকার কাজ শেষ করে সপ্তাহখানেক পর ঢাকায় ফিরব।

এ উৎসবে অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুজহাত ইয়াসমীনসহ প্রমুখ।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status