ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
কাতারে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
কাজী শামীম, কাতার
প্রকাশ: Monday, 21 February, 2022, 5:20 PM

কাতারে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কাতারে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে কাতারস্থ বাংলাদেশ দূতাবাস ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে।  

কোভিড-১৯ স্বাস্থ্য বিধিনি মেনে দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে সকালে রাষ্ট্রদূত কর্তৃক জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এসময় বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানে পবিত্র ধর্মগ্রন্থ আলকুরআন থেকে পাঠ করে ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজত করা হয়। এছাড়া তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে নীরবতা পালন করা হয়। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রপ্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণীসমূহ পাঠ করেন দূতাবাসের কর্মকর্তারা।

রাষ্ট্রদূত জসিম উদ্দিন তার বক্তব্যে ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারিতে মাতৃভাষা ‘বাংলা’-এর মর্যাদা রক্ষায় যে সকল ভাষা শহিদ প্রাণ দিয়েছিলেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন যে তার বলিষ্ঠ নেতৃত্বে ১৯৫২ থেকে ১৯৭১ পর্যন্ত সংগ্রামের মধ্য দিয়ে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। বাংলাদেশ সরকারের বিভিন্ন উদ্যোগসমূহ তুলে ধরে রাষ্ট্রদূত আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত আন্তরিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ পৃথিবীর বুকে উন্নয়নশীল দেশে রুপান্তর হয়েছে। দেশের এই ধারাবাহিক উন্নয়নে পররাষ্ট্র দেশসমূহে ভূয়সী প্রশংসা অর্জন করেছে বাংলাদেশ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status