ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শহীদ মিনারে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 21 February, 2022, 4:26 PM

শহীদ মিনারে ছাত্রলীগের  দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

শহীদ মিনারে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

চট্টগ্রামের হাজী মুহাম্মদ মহসীন কলেজে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের প্রায় ৯ জন আহত হয়েছেন।

সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে চকবাজার থানার ওসি ফেরদৌস জাহান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ১০টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

আহতর ব্যক্তিরা হলেন, বোরহান উদ্দিন, রিয়াজ উদ্দিন, মো. সুলতান, প্রিন্স দাশ, মো. রাকিব, এসএম ইব্রাহীম, জনি দাশ ও নুর আলম।

চকবাজার থানার ওসি ফেরদৌস জাহান বলেন, মহসিন কলেজে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনি। আমরা এখনও ক্যাম্পাসে অবস্থান করছি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status