ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বড় ভাইয়ের প্রেমিকাকে অপহরণ করে বিয়ে!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 21 February, 2022, 2:20 PM

বড় ভাইয়ের প্রেমিকাকে অপহরণ করে বিয়ে!

বড় ভাইয়ের প্রেমিকাকে অপহরণ করে বিয়ে!

বড় ভাইয়ের প্রেমিকাকে অপহরণ করে বিয়ে করার অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ফরহাদকে গ্রেফতার করেছে র‌্যাব। উদ্ধার করা হয়েছে ভিকটিম কিশোরীকে।

শনিবার রাতে নগরীর বায়েজীদ থানাধীন কানন আবাসিক এলাকায় এ অভিযান পরিচালনা করে র‌্যাব।

র‌্যাব-৭ সহকারি পরিচালক নুরুল আবছার বলেন, চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার দুই সহোদর ভাই ফয়সাল ও ফরহাদ। বড় ভাই ফয়সালের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে নবম শ্রেণির এক ছাত্রীর সাথে। পরিকল্পনা মতো ১২ ফেব্রুয়ারী ওই ছাত্রীকে করোনার টিকা দেয়ার কথা বলে চট্টগ্রাম নগরীতে নিয়ে আসেন ফরহাদ। পরিকল্পনা ছিল চট্টগ্রামে ওই ছাত্রীর সাথে বড় ভাই ফয়সালের বিয়ে হবে। কিন্তু ভিকটিমের পরিবার অপহরণ মালায় ফয়সাল গ্রেফতার হলে ভেস্তে যায় পরিকল্পনা। এর মধ্যে ফরহাদ এবং ছাত্রী হাটহাজারীতে একটি বাড়িতে আশ্রয় নেয়। ওখানে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা বিয়ে করে। শনিবার রাতে ওই ছাত্রীকে উদ্ধার করে র‌্যাব। এসময় গ্রেফতার করা হয় ফরহাদকে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status