ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
লম্বা চুল কাঁচা পাকা দাঁড়ি, ভাইরাল শাহরুখ খানের ছবি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 21 February, 2022, 1:54 PM

লম্বা চুল কাঁচা পাকা দাঁড়ি, ভাইরাল শাহরুখ খানের ছবি

লম্বা চুল কাঁচা পাকা দাঁড়ি, ভাইরাল শাহরুখ খানের ছবি

হঠাৎই শাহরুখ খানের ছবিতে সোশ্যাল মিডিয়ার টাইমলাইন ভরে উঠেছে। সিনেমা থেকে ব্যক্তিগত জীবন শাহরুখ খান সারাবছরই ইন্টারেনেট সেনসেশন। তাকে ঘিরে নানা খবরই ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। তবে শনিবার বিশেষ কোনও খবর নয়, সোশ্যাল সাইটে ভাইরাল শাহরুখের ছবি।

কালো সাদা লম্বা চুল, মুখে কাঁচা পাকা দাঁড়ি, মুহূর্তে ভাইরাল কিংখানের ছবি। সল্ট পিপার লুক এমনিতেও ট্রেন্ডিং। অমিতাভ বচ্চন থেকে শুরু করে হালফিলের নেহা ধুপিয়া, তারকারা অনেকেই সল্ট পিপার লুককে নিজের স্টাইল স্টেটমেন্ট বানিয়ে ফেলেছেন। এবার সেই তালিকায় নতুন নাম শাহরুখ খান। বাদশার নতুন লুকে চমকে যায় তার ফ্যানেরা। কারোর মতে 'এই লুকে আরও বেশি রোমান্টিক লাগছে' প্রিয় তারকাকে, কেউ আবার বলেছেন, 'সিংহ বুড়ো হয়ে গেলেও সিংহই থাকে', আরেক নেটিজেন লিখেছেন, 'একজন নায়কের রাতারাতি এিলুক নিতে গেলে সাহস লাগে'।

আসলে ভাইরাল এই ছবি একেবারেই সত্যি নয়। একটি পুরনো ছবিকে এডিট করেছে শাহরুখের এক ফ্যান। অনেকদিনই ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেন না শাহরুখ খান। তাই তার ফ্যানেরাই সেই দায়িত্ব নিয়ে নিয়েছে প্রায়। শাহরুখের পুরনো ছবি এডিট করতে শুরু করেছে বলে মতামত নেটিজেনদের। আসলে এটি শাহরুখের একটি পুরনো ছবি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status