ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ঘরে আগুন লেগে অঙ্গার ঘুমন্ত তিন ভাইবোন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 21 February, 2022, 11:27 AM

ঘরে আগুন লেগে অঙ্গার ঘুমন্ত তিন ভাইবোন

ঘরে আগুন লেগে অঙ্গার ঘুমন্ত তিন ভাইবোন

গ্যাস সিলিন্ডার থেকে বসতঘরে আগুন লেগে পুড়ে মারা গেছে ঘুমন্ত তিন শিশু। ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোর এলাকায় রোববার দিবাগত রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- নেত্রকোনা জেলার সুমন মিয়ার শিশুকন্যা খাদিজা (৫), রাদিয়া (২) ও শিশুপুত্র রায়হান (৩)। সুমন তার পরিবার নিয়ে ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্যাস সিলিন্ডার থেকে বসতঘরে আগুন লাগে। স্থানীয়রা ফায়ার স্টেশনে খবর দেয়। দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরে ভস্মিভূত ঘরে ঢুকে তিন শিশুর পোড়া লাশ উদ্ধার করা হয়।

আল মামুন জানান, নিহত তিন শিশুকে তাদের বাবা-মা ঘরে তালা দিয়ে বাইরে গিয়েছিলেন। শিশুরা ঘরে ঘুমাচ্ছিল। পাশের ঘরে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status