ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
রানি দ্বিতীয় এলিজাবেথ করোনায় আক্রান্ত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 20 February, 2022, 10:24 PM

রানি দ্বিতীয় এলিজাবেথ করোনায় আক্রান্ত

রানি দ্বিতীয় এলিজাবেথ করোনায় আক্রান্ত

৯৫ বছর বয়সী ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে বাকিংহাম প্যালেস।

প্যালসের পক্ষ থেকে জানানো হয়, রানির মৃদু ঠান্ডার মতো উপসর্গ দেখা দিয়েছে। আগামী সপ্তাহে উইন্ডসরে ‘হালকা কাজগুলো’ চালিয়ে যেতে পারবেন বলে আশা করা হচ্ছে।

রোববার (২০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জানানো হয়, রানি কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছেন। তার চিকিৎসা সেবা চলতে থাকবে এবং তিনি যথাযথ নির্দেশনা মেনে চলবেন।

গত ১০ ফেব্রুয়ারি রানির বড় ছেলে প্রিন্স চার্লসের করোনা শনাক্ত হওয়ার পর এ খবর আসলো।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বোঝা যাচ্ছে, উইন্ডসর ক্যাসেলে যেখানে রানি থাকেন, সেখানে বেশ কয়েকজন কোভিড পজিটিভ হয়েছেন।

২০২১ সালের জানুয়ারিতে রানির প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছিলেন এবং তারপর পরবর্তী ডোজ নিয়েছেন বলে মনে করা হচ্ছে।

যদিও রানীর স্বাস্থ্য সম্পর্কিত তথ্য সাধারণত গোপন রাখা হয়, তবুও প্যালেস আগেই নিশ্চিত করেছে যে তাকে কোভিড-১৯ এর বিরুদ্ধে পূর্ণ ডোজ টিকা দেওয়া হয়েছে।

সূত্র: বিবিসি, এনডিটিভি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status