|
৬ নারী চিকিৎসককে 'বিজয়িনী সম্মাননা' প্রদান করল সিসার্ফ (ভিডিও)
নতুন সময় প্রতিবেদক
|
|
৬ নারী চিকিৎসককে 'বিজয়িনী সম্মাননা' প্রদান করল সিসার্ফ (ভিডিও) সিসার্ফ এই সকল সংগ্রামী নারী চিকিৎসকদের মধ্যে থেকে ছয় জন কে “বিজয়িনী সম্মাননা-২০২২” প্রদান করে তাদের অক্লান্ত পরিশ্রমের সম্মান প্রদর্শন করেছেন। ‘বিজয়িনী সম্মাননা-২০২২’ গ্রহন করেন ডা: লক্ষী রানী বিশ্বাস ইন্টার্নী ডাক্তার বাংলাদেশ হোমিও প্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, ডা: সামিনা আরিফ, সহযোগী অধ্যাপক, উপাধ্যক্ষ ফেডারেল হোমিও প্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, ডা: নুসরাত সাবা আলট্রাসাউন্ড ডিপার্টমেন্ট শমরিতা হাসপাতাল পান্থপথ ঢাকা, ডা: বনিতা শ্যাম প্রিয়া মেডিকেল অফিসার কাডিওলজি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট মিরপুর ২, গালিয়া নূরূল শরীফ রেসিডেন্ট মেডিকেল অফিসার, ইমারজেন্সি বিভাগ আজগর আলী হাসপাতাল, ডা: উম্মে হুমায়রা কানেতা মেডিকেল কলেজ হাসপাতাল। আমাদের চারপাশের এই মহান মানুষ গুলোকে শ্রদ্ধা জানানোর জন্য কোভিড-১৯ চলাকালীন ফ্রন্ট লাইনারদের অবদানের স্বীকৃতি স্বরূপ বিশেষ সম্মাননা পদক বিজয়িনী সম্মাননা ২০২২’ এর ধারাবাহিক আয়োজনে এবার ছয় জন নারী ডাক্তার কে পদক প্রদান অনুষ্ঠান আয়োজন করে সেন্টার অব সোস্যাল এ্যান্ড এনভায়রোনমেন্টাল রিসার্চ ফাউন্ডেশন (সিসার্ফ) ১৮ ফেব্রুয়ারী এভিনিউ গার্ডেন কনভেনশন হল মিরপুর ডিওএইচএস শপিং কমপ্লেক্স, ঢাকায় পদক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসার্ফের নির্বাহী পরিচালক সাবিনা সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন 'সিসার্ফ' নির্বাহী সদস্য হাফিজুর রহমান। সভাপতি তার বক্তব্যে বলেন, আমাদের চারপাশের এই মহান মানুষ গুলোকে শ্রদ্ধা জানানোর জন্যই আজকে আমাদের এই ক্ষুদ্র আয়োজন। আমরা সব ডাক্তারকে এখানে আনতে পারবো না। আমাদের সেই ক্ষমতাও নেই। আমরা খুবই অল্প কয়েকজন বিশিষ্ট চিকিৎসককে এখানে আমন্ত্রন জানিয়েছি আমরা তাদের অক্লান্ত ত্যাগ ও পরিশ্রমের স্বীকৃতি স্বরূপ এই “বিজয়িনী সম্মাননা-২০২২” প্রদান করছি। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যেন এক সময় বৃহৎ আকার ধারন করে যেন সমাজের সকল স্তরের মানুষ সামাজিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসে মানুষের সেবায় ও সেই সাথে সেবাদানকারীর স্বীকৃতিতে। আজ আমাদের সেই কামনা রইলো। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ভয়-প্রলোভনে নারী শিকার, নর্থ সাউথ ট্রাস্টি শাহজাহানের বিরুদ্ধে যৌন হয়রানি ও দুর্নীতির অভিযোগ
শত ব্যস্ততার মাঝেও মানবিকতার আলো ছড়াচ্ছেন চট্টগ্রামের ডিসি জাহিদ
ছয় মাসের সাফল্য-চ্যালেঞ্জের খতিয়ান নিয়ে সাংবাদিকদের মুখোমুখি চট্টগ্রামের ডিসি জাহিদ
মাছ না মিললে চালও জোটে না: হালদা পাড়ে সেলাই মেশিনে নতুন স্বপ্ন, পাশে ডিসি জাহিদ
